অ্যান্ড্রয়েড থেকে ডেটা পুরোপুরি মুছতে হলে

দায়িদ হাসান মিলন
১৪ আগস্ট ২০১৬, ১৭:০৪আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৭:০৪

অ্যান্ড্রয়েড

স্মার্টফোন প্রায় সবার, সবসময় সঙ্গেই থাকে। কারণ এটা শুধু যোগাযোগের জন্যই ব্যবহার হয় না, ব্যক্তিগত তথ্য সংরক্ষণের ক্ষেত্র হিসেবেও এটাকে ব্যবহার করা হয়।

তাই যদি কেউ তার অ্যান্ড্রয়েড বিক্রি করার সিদ্ধান্ত নেন কিংবা অন্য কাউকে দিয়ে দিতে চান তাহলে ডিভাইসে রাখা ব্যক্তিগত তথ্য যেমন- কন্টাক্টস, ফটোজ, ই-মেইল ইত্যাদি নিশ্চিহ্ন করা সম্ভব হয়েছে কিনা তা নিশ্চিত হতে হবে। মোটকথা, ডিভাইসটিকে পুরোপুরি ডিজিটালি পরিচ্ছন্ন করতে হবে।

ডিভাইসকে পরিচ্ছন্ন করতে গিয়ে ফ্যাক্টরি রিসেট করাই হলো সবচেয়ে ভালো উপায় বলে অনেকেই মনে করেন। কিন্তু ফ্যাক্টরি রিসেট সবসময় ডেটাকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারে না। এর সাহায্যে ডেটা ডিলিট করা যায় যেগুলো মাঝে মাঝে ডিভাইসের অন্যান্য ফাঁকা স্থানে অবস্থান করে।

ফ্যাক্টরি রিসেটের মাধ্যমে স্মার্টফোন অনেকটাই নতুনের মতো হয়ে যায়। বেশিরভাগ ডেটা এভাবে নিশ্চিহ্ন করা গেলেও মাল্টিমিডিয়া, ই-মেইল ইত্যাদিতে থাকা তথ্য নিশ্চিহ্ন হয় না। এগুলো ইন্টারনাল মেমরিতে থেকে যায়।

তাই অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে ডেটা সম্পূর্ণ মুছে ফেলতে একটি উপায় অবলম্বন করা যেতে পারে। সেজন্য প্রথমেই ডিভাইস স্টোরেজ এনক্রিপশন করতে হবে। তারপর সেটার ফ্যাক্টরি রিসেট করতে হবে। এতে সবগুলো ডেটা নিশ্চিহ্ন করা সম্ভব হবে।

ডিভাইস স্টোরেজ এনক্রিপ্টের জন্য প্রথমেই সেটিংস -এর সিকিউরিটি অপশনে যেতে হবে। তারপর সেখান থেকে এনক্রিপ্ট ফোন অপশনে গিয়ে কাজ শেষ করতে হবে। ডিভাইস এনক্রিপশনের কাজ শেষ হয়ে গেলে পরবর্তীতে ফ্যাক্টরি রিসেট করলেই ডেটা নিয়ে আর কোনও চিন্তা করতে হবে না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি