পুরনো ফেসবুক পোস্ট গোপন করতে

দায়িদ হাসান মিলন
১৫ আগস্ট ২০১৬, ১৯:৫৯আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১৯:৫৯

ফেসবুক

বন্ধুদের সঙ্গে শেয়ার করেছিলেন এরকম অনেক পুরনো পোস্ট ফেসবুকে থাকে। মাঝে মাঝেই ফেসবুক এগুলো সামনে নিয়ে আসে এবং সেগুলো দেখার পর আপনার হয়তো ফেলে আসা অনেক স্মৃতি মনে পড়ে যায়।

মানুষের সব স্মৃতিই সুখের হয় না। কোনও কোনও স্মৃতি মানুষকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। আমরা সবাই চাই এসব বিব্রতকর কোনও ঘটনা যেন অন্য কেউ না দেখে। তাই ফেসবুকের পুরনো অনেক পোস্ট কিছুটা নিরাপদে রাখা প্রয়োজন।

ফেসবুকের পুরনো পোস্ট গোপন করা সহজ একটি কাজ। এতে কেউ-ই আপনার ফেসবুক টাইমলাইনে গিয়ে পুরনো কোনও পোস্ট দেখার সুযোগ পাবে না। এ কাজটি করতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

পোস্ট ডিলিট করার আগে শুরুতেই আপনার বন্ধুতালিকায় নেই এমন মানুষদের কাছে আপনার টাইমলাইন কেমন দেখায় সেটা দেখে নিন। এটা পরীক্ষা করতে প্রথমে আপনার টাইমলাইনে প্রবেশ করার পর অ্যাক্টিভিটি লগ অপশনের পাশে তিনটি ডট চিহ্নিত জায়গায় ক্লিক করুন। তারপর সেখান থেকে ভিউ এজ অপশনে ক্লিক করলেই আপনি বুঝে যাবেন আপনার টাইমলাইন অন্যদের কাছে কেমন দেখায়।

আপনার ফেসবুক টাইমলাইন থেকে পুরনো পোস্ট গোপন করতে-

টাইমলাইনের পুরনো অনেক পাবলিক পোস্ট গোপন করতে ফেসবুকের বিল্ট-ইন সলিউশন ব্যবহার করতে পারেন। শুরুতেই সেটিংস অপশনে প্রবেশ করুন। সেখান থেকে প্রাইভেসি অপশনে প্রবেশ করতে হবে। তারপর লিমিট পাস্ট পোস্টস অপশনটি নির্বাচন করলেই আপনার কাজ শেষ।

এটা ছাড়া আরেকটি উপায়ে আপনি এটা করতে পারেন। পুরনো পোস্ট গোপন রাখতে আপনি ক্রোম এক্সটেনশন -এর ফেসবুক পোস্ট ম্যানেজার ব্যবহার করতে পারেন। এছাড়া যেকোনও পোস্টে গিয়ে অনলি মি করে রাখলে আর কেউ সেটা দেখতে পাবে না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/ 

আরও পড়তে পারেন: এ সময়ের মোবাইল গেম ‘পোকেমন গো’

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম