বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে জালিয়াতি হলে ৫০ ডলার জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৬, ১৯:৫৭আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ২০:০৮

জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন তারানা হালিম বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে সিম নিবন্ধন জালিয়াতি হলে ও ভুয়া সিম ধরা পড়লে প্রতিটি সিমের বিপরীতে ৫০ ডলার জরিমানার বিধান রেখে নির্দেশনা জারি করতে যাচ্ছে সরকার। আগামী ৭ দিনের মধ্যে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম।
বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর ৪১তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়ার মাহফিল ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের তারানা হালিম জানান, সিমে জালিয়াতি হলে বা ভুয়া সিম পাওয়া গেলে সংশ্লিষ্ট অপারেটরের বিরুদ্ধে প্রতি সিমের জন্য ৫০ ডলার করে জরিমানা করা হবে। তিনি বলেন, গুজব আছে বা শোনা যাচ্ছে বাজারে লাখ লাখ সিম নিবন্ধনে জালিয়াতি হয়েছে। সংখ্যাটি লাখ লাখ নয় আবার হাজারও নয়। তা কয়েক শত হতে পারে।

তারানা হালিম আরও বলেন, বিষয়টি গ্রাহকদের অসচেতনতার কারণে ঘটেছে। গ্রাহকরা সচেতন থাকলে জালিয়াতির ঘটনা ঘটত। তিনি আরও বলেন, বিষয়টি আমরা ক্লোজলি মনিটর করছি। এরপরে বাজারে অন্য কারও নামে ভেরিফাই সিম পাওয়া গেলে ওই অপারেটরকে প্রতি সিমের জন্য ৫০ ডলার করে জরিমানা করা হবে।
তিনি জানান, ৭ দিনের মধ্যে চিঠি চলে যাবে। কোন অপারেটরে কতগুলো সিম (জালিয়াতি হওয়া) পাওয়া গেছে সেই হিসেবে প্রতিটির জন্য ৫০ ডলার করে জরি মানা হবে।
তারানা হালিম আরও জানিয়েছেন, এ পর্যন্ত ১২ কোটি ৩৪ লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে।
অনুষ্ঠানে ডাক টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এইচএএইচ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম