আকাশ পাহারা দেবে ড্রোন

দায়িদ হাসান মিলন
২৮ আগস্ট ২০১৬, ১৫:১৪আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৫:১৪

নতুন ড্রোন

কোনও পাখি, উড়োজাহাজ কিংবা সুপারম্যান নয়; এবার থেকে ড্রোন আকাশ পাহারা দেবে। সম্প্রতি নতুন একটি ড্রোন তৈরি করা হয়েছে যা অপরাধবিরোধী কাজে নিয়োজিত থাকবে। এই ড্রোন কাজ করবে ফ্লায়িং সিকিউরিটি গার্ড হিসেবে।

এতোদিন বিভিন্ন কাজে ড্রোন ব্যবহার করা হয়েছে। পণ্য পরিবহন থেকে শুরু করে বিভিন্ন দুর্গম জায়গার ছবি তোলার জন্য এটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এবার থেকে ফ্লায়িং সিকিউরিটি গার্ড হিসেবেও কাজ করবে এই যন্ত্রটি।

অ্যাপটোনমি নামের একটি প্রতিষ্ঠান ড্রোনটি তৈরি করেছে। এটা তৈরিতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেটা সিনেমার শ্যুটিং এর জন্যও ব্যবহার করা হয়ে থাকে। এই ড্রোনে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তিও রয়েছে।

আধুনিক এই যন্ত্রটিতে নাইট-ভিশন ক্যামেরা এবং লাউড স্পিকার রয়েছে। ড্রোনের নিয়ন্ত্রণকারী যেন একে প্রয়োজনীয় বার্তা প্রদান করতে পারেন সেজন্যই লাউড স্পিকার ব্যবহার করা হয়েছে।

এই ফ্লায়িং সিকিউরিটি গার্ডটি যথেষ্ঠ স্মার্ট। কেননা ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে এটা নিজেই বুঝতে পারে। ফলে রিচার্জের জন্য নিজে থেকেই এটা বেজ স্টেশনে ফেরত আসতে সক্ষম।

সূত্র: ইয়াহু টেক

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম