হোয়াটসঅ্যাপ ফোন নম্বর শেয়ার করবে ফেসবুকের সঙ্গে?

দায়িদ হাসান মিলন
২৯ আগস্ট ২০১৬, ১৭:২৭আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৭:২৭

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা শিগগিরই ফেসবুক বিজ্ঞাপনের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন। কারণ হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের ফোন নম্বর মালিক প্রতিষ্ঠান ফেসবুকের সঙ্গে শেয়ার করা শুরু করবে। ফলে দুটি সাইটেই ব্যবহারকারী কী শেয়ার করেন তা ট্র্যাক করতে সুবিধা হবে। আর এগুলোর ওপর ভিত্তি করেই বিজ্ঞাপন ব্যবস্থাপনা করবে ফেসবুক।

এখন পর্যন্ত এটাই হোয়াটসঅ্যাপের অন্যতম বড় প্রাইভেসি আপডেটের ঘোষণা। এই প্রাইভেসি নীতি পরিবর্তনের ফলে হোয়াটসঅ্যাপে কিছু পরিবর্তন আসতে পারে। নতুন এই প্রাইভেসি নীতি সম্পর্কিত কিছু বিষয় ব্যবহারকারীকে জানতে হবে।

১. আপনি যদি হোয়াটসঅ্যাপের এই নীতি পরিবর্তন সমর্থন না করেন এবং ফেসবুককে আপনার ফোন নম্বর দিতে না চান তাহলে আপনার হাতে মাত্র ৩০ দিন সময় আছে। এই সময়ের মধ্যে আপনাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ করে দিতে হবে। আর যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে চান তবে নতুন পলিসি টার্ম গ্রহণ করতে হবে।

২. হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ইতিমধ্যে ব্যবহারকারীদেরকে বোঝানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ আবারও নিশ্চিত করে বলছে, হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের ফোন নম্বর সরাসরি বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রয় বা শেয়ার করবে না।

৩. আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে অন্তত একদিক দিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। কারণ তৃতীয় পক্ষের কোনও বিজ্ঞাপন হোয়াটসঅ্যাপে আসবে না।

৪. ফেসবুকের সঙ্গে ব্যবহারকারীর ফোন নম্বর শেয়ার করবে হোয়াটসঅ্যাপ। আর এই নম্বর দিয়েই ট্র্যাক করার মাধ্যমে ব্যবহারকারী সম্পর্কে বিভিন্ন তথ্য পাবে ফেসবুক। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী কী ধরনের অপারেটিং সিস্টেম কিংবা স্মার্টফোন ব্যবহার করে এই তথ্যও ট্র্যাকিং -এর মাধ্যমে পাওয়া যাবে।

৫. ব্যবহারকারীদের সামনে ফেসবুক যে বিজ্ঞাপনগুলো আনবে সেগুলো কাস্টম অডিয়েন্সেস প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরা হবে। যে ব্যবহারকারী যেসব জিনিসের প্রতি আগ্রহী তাদের কাছে সেসব জিনিসের বিজ্ঞাপনই দেখানো হবে এই প্রোগ্রামের মাধ্যমে।

৬. হোয়াটসঅ্যাপের প্রাইভেসি নীতির পরিবর্তন হলেও এর এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচারটি ঠিকই থাকছে। এই ফিচারটি চালু করা হয় এ বছরের শুরুতে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম