যেভাবে পাওয়া যাবে আলাপন অ্যাপ

রুশো রহমান
০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৫

আলাপন দেশের ১৪ লাখ সরকারি কর্মকর্তার জন্য তৈরি করা হয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ, আলাপন। অ্যাপটি আওএস  ও গুগল প্লে-স্টোরে অবমুক্ত করা হয়েছে। সরকারি কর্মকর্তারা তাদের জাতীয় পরিচয়ত্রের (এনআইডি) নম্বর ও পে-স্কেলে ব্যবহৃত মোবাইলফোন নম্বর দিয়ে এই অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।
অ্যাপটির মাধ্যমে সরকারের সব কর্মকর্তা দেশ-বিদেশ থেকে বিনামূল্যে নিজেদের মধ্যে এবং গোষ্ঠীগত আলাপচারিতা (চ্যাট ও গ্রুপ চ্যাট), কথোপকথন ও ভিডিও কথন (ভয়েস ও ভিডিও কল), গ্রুপ কনফারেন্স, বার্তা প্রেরণ, নথি আদান-প্রদান (ফাইল শেয়ারিং) করতে পারবেন। জানা যাবে সংশ্লিষ্ট কর্মকর্তার লোকেশনও।
অ্যাপের অ্যাডভান্সড সার্চ অপশনে গিয়ে সহজে নির্দিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের আওতাধীন সুনির্দিষ্ট যেকোন কর্মকর্তার মোবাইলফোন নম্বর সংগ্রহ করা যাবে বলে সব ধরনের যোগাযোগ আরও সহজতর হবে। এছাড়া সরকারি কর্মকর্তাদের এই আন্তঃযোগাযোগ মাধ্যমের নিরাপত্তা যাতে কেউ বিঘ্নিত করতে না পারে সেজন্য এই অ্যাপে সুরক্ষিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
এই অ্যাপ অন্যান্য অ্যাপের চেয়ে কম ব্যান্ডউইডথ ব্যবহার হবে। কম চার্জ এবং কম স্পেসের প্রয়োজন হবে। পাশাপাশি ইন্টারনেট সংযোগ ছাড়া অতিরিক্ত কোনও খরচের প্রয়োজন না হওয়ায় সরকারের অর্থও সাশ্রয় হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ‘ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভমেন্ট ফেজ-২ (ইনফো-সরকার)’ -এর উদ্যোগ আলাপন অ্যাপ তৈরি করেছে বাংলাদেশি বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান রিভ সিস্টেমস। অ্যাপ স্টোরে ‘Alapon’ লিখে সার্চ দিলেই পাওয়া যাবে।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম