শীর্ষ ৫ স্টার্টআপের খোঁজ মিললো

রুশো রহমান
০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২১

অনুষ্ঠানের অতিথিরা

জিপি একসেলেরেটরের দ্বিতীয় ব্যাচ যাত্রা শুরু করেছে। মঙ্গলবার এই যাত্রা শুরু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম।  

এসডি এশিয়ার সহযোগিতায় প্রাথমিক পর্যায়ে থাকা স্থানীয় প্রযুক্তি স্টার্টআপগুলোকে সহায়তা করতে কাজ করছে জিপি একসেলেরেটর প্রোগ্রাম। চার মাসের এই কর্মসূচিতে এসব উদ্যোক্তাদের অত্যন্ত কার্যকরি ও ফলপ্রসূ প্রশিক্ষণ দেওয়া হয়।  ব্যবসা শুরু করার জন্য অ্যাপগুলোকে ১১ লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার পাশাপাশি স্টার্টআপগুলো জিপি হাউজের ভেতরে কাজ করার সুযোগ পায়।

রাজধানীর বসুন্ধরায় জিপি হাউজে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, এ ধরনের উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি করতে এবং এদেশের তরুণদের প্রতিভা প্রকাশের সুযোগ দিতে পারে, যা তরুণদের জঙ্গীবাদের প্রভাবমুক্ত থাকতে সাহায্য করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে টেলিযোগাযাগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, এ বিষয়ক সম্যক জ্ঞান জিপি একসেলারেটরের তরুণ উদ্যোক্তাদের গ্রাহকবান্ধব সেবা তৈরিতে খুবই সহায়ক হবে।

নতুন ব্যাচকে স্বাগত জানিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি বলেন, জিপি একসেলেরেটরের এ স্টার্টআপগুলো আমাদের প্রতিদিনই মনে করিয়ে দেয় গতি, তৎপরতা ও সকল প্রতিকূলতার বিরুদ্ধে মনোনিবেশ করার দক্ষতাই আসলে সফলতার দিকে নিয়ে যায়।

প্রতিযোগিতামূলক কয়েকটি ধাপের মধ্য দিয়ে দ্বিতীয় ব্যাচের শীর্ষ ৫ স্টার্টআপকে জিপি একসেলেরটের এ পর্যায়ে পৌঁছতে হয়েছে। ৫০০ –এরও  বেশি আবেদনপত্র থেকে শীর্ষ ৫ নির্বাচন করা নির্বাচকদের জন্যও অনেক কঠিন ছিল বলে অনুষ্ঠানে জানানো হয়।

অল্প সময়ের মধ্যে উদ্যোক্তারা যেন সফলভাবে তাদের কাজ সম্পন্ন করতে পারে এজন্য জিপি একসেলেরেটর স্টার্টআপগুলোকে যোগ্যতা ও পূর্বাভিজ্ঞতা সম্পন্ন মেন্টরদের মাধ্যমে প্রশিক্ষণ দেয়। নূন্যতম ইক্যুইটি শেয়ারের বিনিময়ে প্রত্যকটি দলকে ব্যবসা শুরু করার জন্য আর্থিক অনুদানসহ অন্যান্য সুযোগ দেওয়া হয়। কর্মসূচিটি ৪ মাস সফলভাবে চলার পর ডেমো ডেতে  গালা অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। এদিন স্টার্টআপগুলো অভিজ্ঞতা সম্পন্ন বিনিয়োগকারী, সহযোগী প্রতিষ্ঠান ও তাদের সম্ভাব্য ক্লায়েন্টদের নিজেদের ধারণা উপস্থাপন করেন। 

শীর্ষ ৫ স্টার্টআপ:

ক্র্যামস্স্ট্যাক: একটি ডাটা অ্যানালিটিকস প্ল্যাটফর্ম। যা অ্যানালিটিকস পাইপলাইন ও মডেল ব্যবহারের মাধ্যমে এন্টারপ্রাইজ ডাটা থেকে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে।

সোসাইন: সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে মানুষজন ব্র্যান্ড সম্পর্কে কি বলছে এবং কি ভাবছে এ নিয়ে পদ্ধতিগতভাবে তথ্য সংগ্রহ করার অ্যানালিটিক প্ল্যাটফর্ম। সোসাইন হচ্ছে, সোশ্যাল অ্যানালিটিকস। 

সিএমইডি: এটি কম খরচে ও সাশ্রয়ী উপায়ে স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানতে বাংলাদেশের মানুষের জন্য ক্লাউডভিত্তিক মেডিকেল ব্যবস্থা। যা স্বাস্থ্যঝুঁকি ও মেডিকেল খরচ কমিয়ে আনবে। 

বাজঅ্যালি:  ব্র্যান্ডগুলোর জন্য মোবাইল মার্কেটিং নিয়ে কাজ করে। গ্রাহকদের ব্র্যান্ড সম্পর্কে আরও উন্নত অভিজ্ঞতা দিতে ‘অডিয়েন্স টার্গেটিং’ নিয়ে কাজ করে। এদের প্রথম উদ্ভাবনী পণ্যটি হচ্ছে মিসড কল মার্কেটিং।

ঘুরি: বাংলাদেশ ও দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রে উদ্ভাবনী হোটেল ও ট্যুর প্যাকেজ রিজার্ভেশন সেবাদাতা প্রতিষ্ঠান।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: যেভাবে পাওয়া যাবে আলাপন অ্যাপ

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম