আজকের ডিলের কাটাকুটির হাট শেষ হচ্ছে বুধবার

টেক রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৬, ২০:০২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ২১:০২

ই-কমার্স সাইট আজকের ডিল ডট কমের উদ্যোগে শুরু হওয়া বিরাট কাটাকুটির হাট শেষ হচ্ছে বুধবার। এই হাটে অনলাইন ও অফলাইনের ২৬টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। স্টলগুলোতে কিচেন অ্যাপ্লায়েন্স পাওয়া যাচ্ছে যার বেশির ভাগই হাইটেক ভিত্তিক। আজকের ডিলের কাটাকুটির হাট শেষ হচ্ছে বুধবার

আজকের ডিলের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বাংলা ট্রিবিউনকে জানান, এই হাট ৩ দিনের জন্য আয়োজন করা হলেও প্রথম দিন বিকেলেই তা জমে ওটে। গ্রাহকের আগ্রহের কথা বিবেচনা করে আমরা এই হাট একদিন বাড়িয়ে বুধবার পর্যন্ত করেছি। এদিনও হাট সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।   

ঢাকার মিরপুরে (ময়ূরী কমিউনিটি সেন্টার, সেকশন- ৬/সি, রোড- ১৪/৪) বসা এই হাটে পাওয়া যাচ্ছে কিচেন অ্যাপ্লায়েন্স তথা রান্না ঘরের যাবতীয় সরঞ্জাম। শুধু পণ্যের প্রদর্শনীই নয়, কীভাবে এগুলো ব্যবহার করতে হয় সেসবও দেখানো হচ্ছে বড় পর্দায়।

হাটে অংশ নেওয়া স্টলগুলোর মধ্যে রয়েছে চালডাল ডট কম, বক্স গ্যাটেটস, আলীবাবা, আপনবিডি, আই শপ, অনলাইন শপিং কমপ্লেক্সি ইত্যাদি। এরমধ্যে চালডাল-ডটকম দিচ্ছে ইনস্ট্যান্ট সাইনআপ অফার। ইনস্ট্যান্ট সাইনআপ করলেই এই ই-কমার্স সাইটটি দিচ্ছে ৫ তাদের সব পণ্যের ওপর ৫ শতাংশ ছাড়।  

অনলাইন ও অফলাইনের এই হাটে মাংস প্রিপারেশনের সরঞ্জাম, প্রেসার কুকার,নন স্টিকি ফ্রাই প্যান, ফ্রাইয়ার, জুসার, নিখুঁতভাবে মাংসের ওজন মাপার জন্য বিশেষ যন্ত্রসহ ১ হাজারেরও বেশি কিচেন টুলস থাকছে এই হাটে।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: রান্নার সরঞ্জামের মেলা 'কাটাকুটির হাট'

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম