গ্যালাক্সি নোট-৭ প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র

দায়িদ হাসান মিলন
১৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:৪৯আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:৪৯

গ্যালাক্সি নোট-৭

যুক্তরাষ্ট্রের ‘কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশন’ অবশেষে স্যামসাং গ্যালাক্সি নোট-৭ প্রত্যাহারের নির্দেশ জারি করেছে। ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

কমিশনের ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রে স্মার্টফোনটির বিক্রি শুরু হয় আগস্ট মাসে। তারপর কিছুদিন পর্যন্ত ডিভাইসটির প্রতি গ্রাহকদের আগ্রহ থাকলেও বিশেষ একটি ত্রুটির কারণে সেই আগ্রহ দূর হয়ে যায়। সেই বিশেষ ত্রুটি হলো, স্মার্টফোনটি অতিরিক্ত গরম হয় এবং তাতে আগুনও ধরে যায় যা গ্রাহকদের জন্য বেশ বিপজ্জনক। কেননা, এর মাধ্যমে যেকোনও গ্রাহকের শরীরে আগুন ধরে যেতে পারে।

স্যামসাং গ্যালাক্সি নোট-৭ প্রত্যাহার করা হবে এটা অনেকটা অনুমিতই ছিল। অবশ্য এর আগেই ২ সেপ্টেম্বর স্যামসাং -এর পক্ষ থেকে স্মার্টফোনটি পরিবর্তন করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, যে ব্যবহারকারী ডিভাইসটি ব্যবহার করে অনিরাপদ বোধ করছেন তাকে সেটা বিনামূল্যে পরিবর্তন করে দেওয়া হবে।

তখন থেকেই স্যামসাং বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে এবং এরকম আগুন ধরে যাওয়ার ৩৫টি ঘটনার কথা জানতে পারে। অবশেষে তারা এটাও খুঁজে বের করতে সক্ষম হয়েছে যে, স্মার্টফোনটির ব্যাটারিতে সমস্যা রয়েছে।

সূত্র: ইয়াহু টেক

/এইচএএইচ/

অারও পড়তে পারেন: গেমবক্সে আনলিমিটেড গেমস

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম