ঢাকার পরে ‘চলো’ এখন চট্টগ্রামে

রুশো রহমান
২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩৮আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ২১:০০

চলো

ঢাকার পরে চলো টেকনোলজিস লিমিটেড (অ্যাপভিত্তিক অনডিমান্ড কার সার্ভিস) চট্টগ্রামে তাদের অপারেশন শুরু করেছে। ২৫ সেপ্টেম্বর রবিবার  আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে চলো চট্টগ্রামে যাত্রা শুরু করল। চট্টগ্রামে প্রথম যাত্রী হিসেবে ছিলেন শাওমি মোবাইলের দুই কর্মকর্তা মি. জ্যাক ও দেওয়ান কানন।

সেডান (প্রিমিয়াম) ১০ ঘণ্টা এবং ২ ঘণ্টার সেবা ইতিমধ্যে শুরু হয়েছে। ২ ঘণ্টার জন্য লাগবে ৯৯০ টাকা এবং ১০ ঘণ্টা বা সারাদিনের জন্য সেবা গ্রহণকারীর ব্যয় হবে ২ হাজার ৯৯০ টাকা।

চলো টেকনোলজিসের প্রধান নির্বাহী দেওয়ান শুভ জানান, চট্টগ্রামে তাদের নতুন সেবা এরই মধ্যে গ্রাহকদের মাঝে আলোড়ন সৃষ্টি করতে পেরেছে। তিনি আরও জানান, চট্টগ্রামে চলোর প্রিমিয়াম সেবাটি চলমান থাকবে। চট্টগ্রামের যেকেউ যেকোনও সময়ে ০৯৬৬৬৭৭৭৮০০ নম্বরে ফোন করে খুব সহজে গাড়ি বুকিং করতে পারবেন। এছাড়া চলো মোবাইল অ্যাপ (অ্যান্ড্রয়েড) ব্যবহার করে অথবা চলোর ওয়েবসাইটে লগইন করে ১ মিনিটের একটি ছোট্ট রেজিস্ট্রেশন করে গাড়ি বুকিং করতে পারবেন।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম