ফেসবুকের নতুন অ্যাপ ইভেন্টস

দায়িদ হাসান মিলন
১২ অক্টোবর ২০১৬, ১৮:৩৮আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ১৮:৩৮

ফেসবুকের নতুন অ্যাপ ইভেন্টস
ইভেন্টস নামে নতুন একটি অ্যাপ নিয়ে এসেছে ফেসবুক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজারে এই অ্যাপটি উন্মুক্ত করে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় এই প্রতিষ্ঠানটি।

অ্যাপটির মাধ্যমে বিভিন্ন পেজের ইভেন্ট সম্পর্কিত তথ্য জানা যাবে। এছাড়া এর সাহায্যে বিভিন্ন ঘটনা সহজেই খুঁজে পাওয়া যাবে। বর্তমানে ফেসবুকেই ইভেন্ট সম্পর্কিত সেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ইভেন্টস অ্যাপটি সবার কাছে পৌঁছানোর পরও এই সেবা অব্যাহত থাকবে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

অ্যাপটি সম্পর্কে ফেসবুকের পণ্য ব্যবস্থাপক আদিত্য কুলওয়াল এক বিবৃতিতে বলেন, প্রতিদিন ১০ কোটির বেশি মানুষ ফেসবুকে ইভেন্টস ব্যবহার করেন। আশপাশে কী ঘটতে যাচ্ছে কিংবা দৈনন্দিন ঘটনা স্মরণে রাখতে ফেসবুক ইভেন্টস অ্যাপ নিয়ে এসেছে।

ইভেন্টস অ্যাপটি এখন শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে এটা সবার কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানায় ফেসবুক কর্তৃপক্ষ। অন্যদিকে বর্তমানে শুধু আইওএস ব্যবহারকারীরা ব্যবহার করতে পারলেও শিগগিরই এটা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করে দেওয়া হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম