আজ থেকে শুরু হচ্ছে ডিজিটাল ওর্য়াল্ড ২০১৬

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ অক্টোবর ২০১৬, ০৯:০৩আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ০৯:০৫

ডিজিটাল ওর্য়াল্ড ২০১৬

আজ বুধবার (১৯ অক্টোবর) থেকে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী দেশের সবচেয়ে বড় ডিজিটাল মেলা ‘ডিজিটাল ওর্য়াল্ড ২০১৬’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বসুন্ধারা কনভেনশন সিটিতে এই মেলা অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

আইসিটি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস এবং এটুআই কর্মসূচি যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।

মেলায় সরকারি আইসিটি সেক্টরের নীতি নির্ধারকরাসহ সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। সাতটি দেশের সাতজন মন্ত্রী আইসিটি সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সম্মেলনে যোগ দেবেন।

৪৩টি বিশ্ব বিখ্যাত আইসিটি কোম্পানি, ২০০ বক্তা মেলায় অংশগ্রহণ করবেন। বিশ্বের নামকরা আইসিটি কোম্পানির মধ্যে মাইক্রোসফট, ফেসবুক, বিশ্ব ব্যাংক, জেডটিই, হুয়াই মেলায় অংশ নেবে।

ভিশন ২০২১ কে সামনে রখে মেলায় ১২ সেমিনার, আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হবে। এছাড়া আইটি ক্যারিয়ার মেলা, সফট এক্সপো, মোবাইল এক্সপো, ই-কমার্স ও বিজিনেস প্রসেস আউটসোসিং কর্মসূচি থাকবে। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম