২০১৭ সালের মধ্যে ঢাকা হবে স্মার্ট নগরী

দায়িদ হাসান মিলন
২১ অক্টোবর ২০১৬, ০৮:০২আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ১২:০৫

২০১৭ সালের মধ্যে ঢাকা হবে স্মার্ট নগরী

২০১৭ সালে ঢাকাকে বিভিন্ন উপায়ে স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলা হবে। এমনটাই আশাবাদ প্রকাশ করেছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। ‘ক্লিন ঢাকা-২০১৬’ এর মতো ‘স্মার্ট ঢাকা-২০১৭’ স্লোগান নিয়ে এ কর্মসূচি শুরু হচ্ছে।

বৃহস্পতিবার এক সেমিনারে দক্ষিণের মেয়র বলেন, ‘শুধু স্বপ্ন দেখলে হবে না। স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। সেজন্য বিভিন্ন বাধার মুখে পড়তে হবে। আর এসব বাধা অতিক্রম করতে প্রযুক্তিকে ব্যবহার করা হবে।’

ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ প্রদর্শনীর দ্বিতয় ‘ডিজিটাল বাংলাদেশ: পার্সপেক্টিভ স্মার্ট ঢাকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ব্যাংকের কনসালট্যান্ট আইজ্যাক কিম।

এছাড়াও সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেডটিই করপোরেশনের সিনিয়র স্মার্ট সিটি প্ল্যানার জো হ্যাঙ্গুই, হাওয়াই টেকনোলজিসের ভাইস প্রেসিডেন্ট ডেরেক সান, মাইক্রোসফটের প্রতিনিধি শ্রীকান্ত কাদম্বি, ভেনরক এর সিনিয়র অ্যাডভাইজার রিচার্ড কারবি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অশোক কুমার সিথারামান।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে আইজ্যাক কিম স্মার্ট নগরী গড়ে তোলার সম্ভাব্য নানান সমস্যা এবং সমাধানের কথা তুলে ধরেন। এসময় তিনি বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধানের ওপর অধিক গুরুত্বারোপ করেন। উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন নগরীতে সোডিয়াম লাইটের পরিবর্তে এলইডি লাইটের ব্যবহার, নাগরিকদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার ব্যবহার ইত্যাদি।

‘নন-স্টপ বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে বুধবার  রাজধানীর বসুন্ধারা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বছরের সবচেয়ে বড় প্রযুক্তি মেলা ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ শুরু হয়। প্রদর্শনীটি চলবে ২১ অক্টোবর পর্যন্ত।

আরও পড়নু: ডিজিটাল ওয়ার্ল্ডে বিশেষ গুরুত্ব ই-কমার্স ও মোবাইল ইনোভেশনে

/এসটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম