ঢাকার সমস্যা সমাধানে স্মার্ট সিটি হ্যাকাথন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৬, ০৩:২৪আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ০৩:২৫



জাতীয় হ্যাকাথন-২০১৬ উন্নত নগর জীবনযাপনে ডিজিটাল সমাধান নিয়ে আসার লক্ষ্যে প্রিনিউর ক্লাব ও হোয়াইট বোর্ডের যৌথ উদ্যোগে আগামী ১১ থেকে ১৩ নভেম্বর জিপি হাউজে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে স্মার্ট সিটি হ্যাকাথন। আয়োজনটিতে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগ।
কোডার, ডিজাইনার, ইনোভেটরদের মতো প্রযুক্তি বিশেষজ্ঞদের সাহায্যে স্মার্ট সিটি হ্যাকাথনটি টানা ৩৬ ঘণ্টা চলবে। এ সময় প্রযুক্তি বিশেষজ্ঞরা ঢাকার সমস্যা সমাধানে নতুন ও উদ্ভাবনী ধারণার বাস্তবায়ন নিয়ে কাজ করবেন।
ঢাকা বিশ্বের অন্যতম বৃহৎ মেগাসিটি এবং একইসঙ্গে আবাসযোগ্য শহরের তালিকায়ও ঢাকা শীর্ষস্থানে রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে ঢাকার দুঃসহ এসব সমস্যা সমাধান বের করতে প্রযুক্তি বিশেষজ্ঞদের এ উদ্যোগে আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানে মোট ৩০টি দল অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি দলে সর্বোচ্চ ৪ জন ও সর্বনিম্ন ৩ জন সদস্য থাকতে পারবে। দলগুলো ধারণার উন্নয়ন এবং ধারণার বাস্তবায়নে সফটওয়্যার (ওয়েব/মোবাইল অ্যাপ), হার্ডওয়্যার সল্যুশন অথবা এআই নিয়ে কাজ করবে। প্রতিটি দলকে দিকনির্দেশনা দেওয়ার জন্য একজন করে মেন্টর থাকবেন।
আগ্রহী দলগুলো ৫ নভেম্বরের মধ্যে www.white-board.co এই ওয়েবসাইটে গিয়ে স্মার্ট সিটি হ্যাকাথনে নিবন্ধন করতে পারবেন। মনোনীত দলকে ই-মেইলের মাধ্যমে অংশ নেওয়ার বিষয়ে নিশ্চিত করা হবে।
হোয়াইট বোর্ডে গ্রামীণফোনের একটি উদ্যোগ। এই উপলক্ষে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, কমিউনিটির মাধ্যমেই শেখার সবচেয়ে ভালো সুযোগ আসে। শেখা, উদ্ভাবন এবং ধারণা ইনকিউবেট করার জন্য চমৎকার প্ল্যাটফর্ম স্মার্ট সিটি হ্যাকাথন। আমাদের বিশ্বাস, হোয়াইট-বোর্ড এখানে গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা রাখবে। জিপিহাউজে এটাই ৩৬ ঘণ্টাব্যাপী প্রথম কোনো হ্যাকাথন। ভবিষ্যতে বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমে আরও বেশি সহায়ক ভূমিকা রাখবে হোয়াইট-বোর্ড।
স্মার্ট সিটি হ্যাকাথনে বিজয়ী দল হোয়াইট-বোর্ডের সঙ্গে জিপির ডিজিটাল ইকোসিস্টেমের মধ্যে কাজ করবে। হোয়াইট-বোর্ড বিজয়ী প্রোটোটাইপের জন্য প্রাসঙ্গিক সবধরনের জ্ঞান ও সম্পদগত সহায়তা দেবে এবং বিজয়ী ধারণা বাণিজ্যিকভাবে উপস্থাপনের জন্য হোয়াইট-বোর্ড একটি বিশেষ ডেমো ডে’র আয়োজন করবে। বিজয়ী দলকে প্রিনিউর ল্যাব ৬ মাসব্যাপী মেন্টরশিপ সহায়তা দেবে এছাড়াও, আইইইই বিডিএস এবং আইপিআরন-ও বিজয়ী দলকে ৬ মাসের মেন্টরশিপ সহায়তা দিবে। পাশাপাশি, বিজয়ী দলকে ইনকিউবেশন সহায়তা দেবে ডিনেট (জাংশন)। এছাড়াও, বাংলাদেশি টাকায় ২৫ লাখ টাকা করে অনুদান পাওয়ার সম্ভাবনা থাকছে স্পাইডার ডিজিটাল (দুবাই) এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগ থেকে।
এ উদ্যোগ নিয়ে প্রেনিউর ল্যাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ নিজামী বলেন, ‘স্মার্ট ঢাকা হবে গতিশীল, আধুনিক এবং উন্নত। সিটি করপোরেশন, সরকার, উদ্ভাবক এবং টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানের এ যৌথ উদ্যোগ মহৎ কিছু সৃষ্টি করবে। এমন সুযোগ কারোই হাত ছাড়া করা উচিত হবে না।’
/সিএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম