বাজারে আসলো আসুসের গেমিং গ্রাফিক্সকার্ড

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ নভেম্বর ২০১৬, ১৬:২৫আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১৬:২৫

ডুয়াল-জিটিএক্স ১০৭০-০৮জি গেমারদের জন্য আসুসের অত্যাধুনিক গ্রাফিক্সকার্ড ডুয়াল-জিটিএক্স ১০৭০-০৮জি আনলো গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা রামিসা আঞ্জুম হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিসিআই এক্সপ্রেস ৩.০ বাস স্ট্যান্ডারের গ্রাফিক্স কার্ডটির ইঞ্জিন ১৭৯৭ মেগাহার্জ ও মেমরি ক্লক ৮০০৮ মেগাহার্জ। যা অন্যান্য গ্রাফিক্স কার্ড থেকে দ্রুততর কর্মক্ষমতার নিশ্চয়তা দেয়। শূন্য ডেসিবলের শব্দহীন পরিবেশ বজায় রাখার জন্য রয়েছে ট্রিপল উইঙ্গ ব্লেড এবং স্ট্রিক্স জিপিউ ফরটিফায়ার যা গ্রাফিক্স প্রসেস ইউনিটকে সংরক্ষণ করে। এছাড়াও গ্রাফিক্সকার্ডটি ওপেন জিএর ৪.৫ সমর্থিত, ৮ জিবি ডিডিআর ৫ ভিডিও মেমরি সম্পন্ন এই গ্রাফিক্স কার্ডটি ৭৬৮০*২১৬০ রেজ্যুলেশন প্রদান করতে পারে।

এইচডি সিপি সাপোর্ট সম্পন্ন এই গ্রাফিক্স কার্ডে আরও রয়েছে ১টি ডিভিডি আই আউটপুট, ১টি এইচডি এমআই আউটপুট, ২টি ডিসপ্লে পোর্ট। গেমারদের চাহিদা অনুযায়ী এ গ্রাফিক্স কার্ডটি দুর্দান্ত ও দ্রুতগতির গেমিং পারফরম্যান্সের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এর মূল্য ধরা হয়েছে ৪৬ হাজার ৬শ’ টাকা।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০১৭১৩-২৫৭৯৩৮ নম্বরে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম