হোয়াটসঅ্যাপেও ভিডিও কল

আনোয়ারুল ইসলাম জামিল
২০ নভেম্বর ২০১৬, ১৬:১৭আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১৬:১৭

হোয়াটসঅ্যাপ ভিডিও

এ সময়ের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্রতি মাসে ১০০ কোটিরও বেশি মানুষ ব্যবহার করেন। এই জনপ্রিয় অ্যাপটি অডিও কলিং -এর পাশাপাশি ভিডিও কলিং সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। খবর প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ-এর।

এতদিন ভিডিও কলিং সুবিধা না থাকায় হোয়াটঅ্যাপ পিছিয়ে ছিল। এবার হোয়াটসঅ্যাপের ভিডিও কলিং অপশনটি সাজানো হয়েছে অন্যান্য জনপ্রিয় সব ভিডিও কলিংয় অ্যাপের মতো করেই। হোয়াটসঅ্যাপের চ্যাটবক্স খুললে কলিংয়ের একটি আইকন দেখা যাবে। সবুজ সেই আইকনে চাপ দিলেই ভয়েস কল এবং ভিডিও কলের দুটি অপশন আসবে, সেখান থেকে মোবা্ইলফোন ব্যবহারকারী তাদের পছন্দমত অপশন বেছে নিতে পারবেন। ২০০৯ সালে যাত্রা শুরু করেছিল টেক্সট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। দুই বছর পর যোগ করা হয় গ্রুপ চ্যাটিংয়ের সুবিধা। ২০১৩ সালে যোগ করা হয় অডিও কলিংয়ের সুবিধা, পরবর্তীতে গ্রুপ অডিও কলিংয়ের সুবিধাও যোগ করা হয়।

২০১৪ সালে ২ হাজার ২০০ কোটি ডলারের বিনিময়ে হোয়াটসঅ্যাপকে কিনে নেয় ফেসবুক। এরপরই অ্যাপটিকে জনপ্রিয় করে তুলতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শুরু করে ফেসবুক। অ্যাপটির লিড মোবাইল ইঞ্জিনিয়ার মানপ্রিত সিং বলেন, ভিডিও কলিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপকে জনপ্রিয় করে তুলতে আমরা আমাদের সেরাটাই দেওয়ার চেষ্টা করব। কিন্তু এখনই বিশ্বের সব প্রান্তের মানুষ ভিডিও কলিংয়ের সুবিধাটি না-ও পেতে পারেন। ক্রমান্বয়ে সব দেশে ব্যবহারকারীরা ভিডিও কলিংয়ের সুবিধাটি পাবেন।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক