সলিটেয়ার গেম এবার স্মার্টফোনে

দায়িদ হাসান মিলন
২৮ নভেম্বর ২০১৬, ১৮:১১আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১৮:১১

গেম

জনপ্রিয় গেম সলিটেয়ার এতদিন শুধু পিসিতেই খেলার সুযোগ ছিল। তবে এখন থেকে এই গেম স্মার্টফোনেও খেলা যাবে। এটা মূলত মাইক্রোসফটের উইন্ডোজ প্ল্যাটফর্মের জনপ্রিয় একটি গেম।

সলিটেয়ার স্মার্টফোনে আসার মধ্যে দিয়ে ২৫ বছর পর এই প্রথম উইন্ডোজের বাইরে এলো গেমটি। আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই ধরনের ব্যবহারকারীদেরই বিনামূল্যে গেমটি খেলার সুযোগ দিল মাইক্রোসফট। ফলে অ্যাপলের অ্যাপস্টোর আর গুগল প্লে-স্টোর থেকে এটি ডাউনলোড করে যেকেউ খেলা শুরু করতে পারবেন।

মাইক্রোসফট উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ১০-এ ১১৯ মিলিয়নের বেশি ব্যবহারকারী এই গেমটি খেলে থাকেন। নতুন এই ঘোষণার ফলে আরও অনেক মানুষ এই গেমে যুক্ত হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফট সলিটেয়ার কালেকশন অ্যাপটিতে একসঙ্গে ৫টি সলিটেয়ার গেম পাওয়া যাবে। ক্লোনডাইক, স্পাইডার, ফ্রিসেল, পিরামিড আর ট্রিপিক- এই ৫টি গেমে রাখা হয়েছে কয়েকটি ডিফিকাল্টি লেভেল আর প্রতিদিনের বিশেষ চ্যালেঞ্জ। নতুন এই গেম চালু উপলক্ষ্যে, চলতি বছর ৩১ ডিসেম্বরের আগে গেমটি ডাউনলোড করলে এক মাসের জন্য বিনামূল্যে সলিটেয়ার কালেকশন প্রিমিয়ার এডিশন দেওয়া হবে। এই এডিশন বিজ্ঞাপনমুক্ত ও এতে প্রতিদিনের চ্যালেঞ্জের জন্য দ্বিগুণ কয়েন দেওয়া হবে।

মাইক্রোসফট এখন মোবাইল প্ল্যাটফর্মকে অধিক গুরুত্ব দিচ্ছে বলেই এমন সিদ্ধান্ত। এছাড়া মাইক্রোসফটের দাবি, বর্তমানে আইওএস ও অ্যান্ড্রয়েড অন্যান্য সলিটেয়ার গেম থাকলেও বিশ্বের সেরা সলিটেয়ার গেম তাদেরই তৈরি। কারণ উইন্ডোজে এটি সবচেয়ে বেশি খেলা হয়।

সূত্র: আই-টেক পোস্ট

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম