মাহবুবুল হক শাকিলের ফেসবুক আইডি এখন ‘রিমেম্বারিং’

টেক ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৬, ২০:১২আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৬

মাহবুবুল হক শাকিলের ফেসবুক অ্যাকাউন্ট প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সদ্য প্রয়াত মাহবুবুল হক শাকিলের ফেসবুক আইডি কর্তৃপক্ষ ‘রিমেম্বারিং’ করে দিয়েছে। বুধবার বিকেলে মাহবুবুল হক শাকিলের ফেসবুক আইডিতে গিয়ে দেখা গেছে, তার নামের ওপরে লেখা ‘রিমেম্বারিং’ শব্দটি। কোনও ফেসবুক ব্যবহারকারীর মৃত্যু হলে যদি অনুরোধ বা রিপোর্ট পাঠানো হয়, তাহলে ফেসবুক কর্তৃপক্ষ এই কাজটি করে থাকে। এটাকে আসলে স্মারক আইডিও বলা হয়ে থাকে।       

ইন্টারনেট ঘেঁটে জানা গেল, স্মারক আইডি করতে হলে ফেসবুক ব্যবহারকারী তার মৃত্যুর পরে ‘আইডি’দেখভাল করার জন্য কাউকে নমিনি করতে পারেন। সংশ্লিষ্ট আইডিধারীর মৃত্যুর পরে পরিবারের সদস্যরা বা তার কোনও বন্ধু ওই আইডি রিমেম্বারিং বা স্মারক হিসেবে ব্যবহারের জন্য অনুরোধ বা রিপোর্ট করতে পারবেন। ফেসবুক কর্তৃপক্ষ অনুমোদন করলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রোফাইলে নামের ওপরে ‘রিমেম্বারিং’ কথাটা লেখা থাকবে।

ওই আইডিতে মৃত ব্যক্তির পরিবারের সদস্য ও বন্ধুরা তার স্মরণে ছবি বা পোস্ট দিতে পারবেন। মৃত ব্যক্তির দেওয়া (জীবিত থাকাকালে) পোস্টগুলোও তখন দেখা যাবে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে গুলশানের সামদাদো নামের একটি জাপানি রেস্তোরাঁয় শাকিলকে মৃত অবস্থায় পাওয়া যায়।

/এইচএএইচ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের