ঢাকায় ল্যাপটপ মেলা বৃহস্পতিবার থেকে

মাহবুবুর রহমান
১২ ডিসেম্বর ২০১৬, ১৬:১২আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ১৬:১২

 

সংবাদ সম্মেলন

প্রযুক্তিতে মুক্তি -এই প্রতিপাদ্য নিয়ে আগামী বৃহস্পতিবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী ল্যাপটপ মেলা। এক্সপো মেকারের আয়োজনে এটি দেশের ১৮তম ল্যাপটপ মেলা।

এই ঘোষণা দিতে রবিবার রাজধানীর কাওরানবাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এইচপির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সালাউদ্দিন মো. আদেল, ডেল বাংলাদেশের বিপণন ব্যবস্থাপক প্রতাপ সাহা, আসুসের সহকারী পণ্য ব্যবস্থাপক আশিকুজ্জামান, এসারের বিক্রয় পরামর্শক সাকিব হাসান, ওয়ালটনের সহকারী মহাব্যবস্থাপক এমরান হোসেন ও এক্সপো মেকারের পরিচালনা বিভাগের প্রধান ও মেলার সমন্বয়ক নাহিদ হাসনাইন সিদ্দিকী।  

নাহিদ হাসনাইন সিদ্দিকী বলেন, ২০০৮ সাল থেকে প্রতিবছর এই মেলা আয়োজন করা হচ্ছে। আগের মেলাগুলোতে শিক্ষার্থী, তরুণ প্রজন্মসহ সবার অংশগ্রহণ ছিলো প্রত্যাশার চেয়েও বেশি। আশা করছি এবারের মেলা আগের সব রেকর্ডকে ছাড়িয়ে যাবে। তিনি আরও বলেন, এবারের আয়োজনে ১টি মেগা প্যাভিলিয়ন, ৬টি প্যাভিলিয়ন, ৬টি মিনি প্যাভিলিয়ন ও ৪৪ স্টলে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রি করবে।

মেলায় এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, ওয়ালটন, লাভা, অ্যাভিরা, আই-লাইফ, ইসেট, রাপ্পো, লিনেক্স, রিভসহ বিভিন্ন ব্র্যান্ড অংশ নিচ্ছে। ল্যাপটপের পাশাপাশি পাওয়া যাবে ট্যাবলেট কম্পিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও আনুষঙ্গিক গ্যাজেটস।

বিশেষ ছাড়, উপহারের পাশাপাশি মেলায় বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপ অবমুক্ত করা হবে। মেলার সহ-পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো এবং ওয়ালটন। এছাড়া স্মার্টফোন পার্টনার হিসেবে লাভা, টিকিট বুথ পার্টনার হিসেবে অ্যাভিরা অ্যান্টিভাইরাস এবং পার্টনার হিসেবে রয়েছে এডুমেকার ও পিপলস রেডিও। মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে রাত ৮টায়।

মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে পরিচয় পত্র দেখিয়ে মেলায় প্রবেশ করতে পারবে। প্রতিবন্ধীরাও বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে। মেলায় টিকিট বিক্রির অর্থ দিয়ে দুরারোগ্য রোগে আক্রান্ত রোগী বা ভূক্তভোগীদের পরিবারকে সহায়তা করা হবে। মেলার অফিসিয়াল ফেইসবুক পেজ facebook.com/laptopfair.bd

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম