শেষ হলো আওয়ার অব কোড

টেক ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৬, ১৭:০১আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ১৭:০১

এবার অংশ নিল ক্ষুদে প্রতিযোগীরা

কম্পিউটারের ভাষাকে জনপ্রিয় করতে বিশ্বব্যাপী হয়ে গেলো ‘আওয়ার অব কোড’ সপ্তাহ। কোড ডট অর্গের এই আয়োজনটি এ বছর ৫ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলে।

এবার বাংলাদেশে এই কর্মশালার আয়োজন করে প্রযুক্তি প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাব। সারাদেশে ২০টির বেশি কর্মশালার আয়োজন করা হয়। তবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাদের জন্য আয়োজন এবারই প্রথম। ফ্রি দেয়ার মাইন্ডসের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় তেজগাঁও শিল্প এলাকা প্রাথমিক বিদ্যালয়ে।

এ বিষয়ে ফ্রি দেয়ার মাইন্ডসের ইয়ামিন আহমেদ বলেন, প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীকে কম্পিউটার ব্যবহারে পারদর্শী করার যে লক্ষ্য নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, আওয়ার অব কোড তাকে আরও নতুন মাত্রা দিল। ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমরা এ ধরনের আয়োজন আরও করব।

আয়োজন সম্পর্কে প্রেনিউর ল্যাবের প্রধান নির্বাহী আরিফ নেজামী বলেন, আওয়ার অব কোডের মাধ্যমে আমরা দেশের ছাত্রছাত্রীদের মধ্যে এই বিশ্বাস গড়ে তুলতে চাই যে, বিশ্বদুয়ার তাদের জন্য উন্মুক্ত।

এমন আয়োজনে খুশি প্রাথমিক বিদ্যালয়টির প্রধান শিক্ষক রিক্তা অলিভিয়া গোমেজ। তিনি আয়োজকদের এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম