৫০০ পর্নোসাইট বন্ধ

টেক রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৬, ১৬:৪৬আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ২০:২৮

পর্নোসাইট বন্ধ হচ্ছে বন্ধ করা হলো পাঁচ শতাধিক পর্নোসাইট। সরকারের সিদ্ধান্ত অনুসারে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ৫ শতাধিক পর্নোসাইটের একটি তালিকা ইন্টারনেট গেটওয়ে ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠায়। এরইমধ্যে পর্নোসাইট বন্ধের কার্যক্রমও শেষও হয়েছে। তবে সব সাইট এখনও বন্ধ করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
এর আগে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ৫১০টি পর্নোসাইটের একটি তালিকা দেশের মোবাইলফোন অপারেটর, ইন্টারনেট গেটওয়ে, আইসিএক্স অপারেটর, আইএসপিগুলোর কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি এম এ হাকিম বলেন, আমরা বিটিআরসি থেকে পাঠানো এরকম একটি তালিকা পেয়েছি। এরই মধ্যে পর্নোসাইট ব্লক (দেশ থেকে দেখা যাবে না।) করার কাজ শুরু করেছি। কিছু সাইট ব্লক করা সম্ভব হয়েছে। কারিগরি কারণে অনেক সাইট ব্লক করা সম্ভব হয়নি। পর্যায়ক্রমে সেগুলোও বন্ধ করা হবে বলে তিনি জানান।  
আরও জানা গেছে, যেসব সাইটে পর্নোগ্রাফি, অশ্লীল ছবি এবং ভিডিও রয়েছে এমন ৫১০টি সাইট বন্ধ হচ্ছে। আরও জানা গেছে, এই সাইটগুলো বাংলাদেশ থেকে হোস্ট করা। এছাড়াও আরও প্রায় ৭০-৮০ শতাংশ পর্নোসাইট রয়েছে যা দেশের বাইরে থেকে হোস্ট করা। পর্যায়ক্রমে সেসব সাইটও বন্ধের উদ্যোগ নেবে বিটিআরসি।
আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, এরইমধ্যে তালিকার ৯০ শতাংশ পর্নোসাইট বন্ধ করা সম্ভব হয়েছে। অবশিষ্ট ১০ শতাংশ সাইটও শিগগিরই বন্ধ করা সম্ভব হবে। তিনি জানান, অনেক পর্নোসাইট ক্লাউডে হোস্ট করা। এগুলো চাইলেও দ্রুত বন্ধ করা কঠিন। আইপি নম্বর ধরে ধরে বন্ধ করতে হয়। 

ইমদাদুল হক আরও জানান, বিটিআরসি ও স্টেকহোল্ডারগুলোকে নিয়ে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি এরই মধ্যে মনিটরিংয়ের কাজও শুরু করেছে। দুই-এক দিনের মধ্যে জানা যাবে পর্নোসাইট সঠিকভাবে ব্লক করা হয়েছে কিনা, হলে কিভাবে, কোনগুলো চালু আছে, বিদেশে হোস্ট করা কতগুলো সাইট দেখা যাচ্ছে সেসব রিপোর্ট পাওয়া যাবে কমিটির কাছ থেকে। 

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: ২০ শতাংশ ব্যান্ডউইথ যাচ্ছে পর্নোগ্রাফি দেখায়!

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম