বাজারে নতুন মাদারবোর্ড

মাহবুবুর রহমান
০৫ জানুয়ারি ২০১৭, ১৮:১৮আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৮:১৮

গিগাবাইটের নতুন মাদারবোর্ড দেশের বাজারে উন্মুক্ত হলো গিগাবাইট-২০০ সিরিজের মাদারবোর্ড। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বাংলা মটরের বিআইজেএফ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের পরিচালক জাফর আহমেদ ও গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান।
জাফর আহমেদ বলেন, আমরা সব সময়ই হালনাগাদ তথ্যপ্রযুক্তি পণ্য গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় ইন্টেল সপ্তম প্রজন্মের প্রসেসর সমর্থিত গিগাবাইট- ২০০ সিরিজের অরোস মাদারবোর্ডগুলো বাজারে এনেছি।
দেশের বাজারে পাওয়া যাবে গিগাবাইট জেড২৭০এক্স গেমিং কে৩, গিগাবাইট অরোস জেড২৭০এক্স গেমিং ৫, গিগাবাইট জেড২৭০এক্স আল্ট্রা গেমিং এবং গিগাবাইট অরোস জেড২৭০এক্স গেমিং ৭ মডেলের মাদারবোর্ড। প্রফেশনাল গেমার এবং গ্রাফিকস ও মাল্টিমিডিয়া ডিজাইনারদের জন্য বিশেষভাবে তৈরি মাদারবোর্ডগুলোর প্রতিটিই ইন্টেল ষষ্ঠ ও সপ্তম প্রজন্মের প্রসেসর সমর্থিত।

মাদারবোর্ডগুলোর দাম ১৫ থেকে ৫৫ হাজার টাকার মধ্যে।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক