শাওমি মোবাইলে ২ বছরের ওয়ারেন্টি

টেক ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৭, ২০:২৭আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ২০:২৭

শাওমি মোবাইলের লোগো বিশ্বখ্যাত মোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে এখন থেকে ২ বছরের ওয়ারেন্টি দিচ্ছে। এর মধ্যে ১ বছরের যন্ত্রাংশ ও ২ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে। বাংলাদেশে শাওমির অনুমোদিত পরিবেশক সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেড (এসইবিএল)-এর প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, গ্রাহকদের আস্থা অর্জনের চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা ২ বছরের বিক্রয়োত্তর সেবা (ওয়ারেন্টি) চালু করেছি, আর এই সেবাটি গত ৫ ডিসেম্বর কার্যকর করা হয়েছে।  গ্রাহকদের শতভাগ সন্তুষ্টিই আমাদের লক্ষ্য। প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
শাওমি তরুণ প্রজন্মের কাছে এখন একটি উন্মাদনার নাম। কম দামে মানসম্পন্ন ও হাই-কনফিগারেশনের প্রযুক্তি ক্রেতাদের হাতে তুলে দিচ্ছে বলেই অল্প সময়ে শাওমি এতটা জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে বলে দেওয়ান কানন মনে করেন।
এসইবিএল কর্তৃপক্ষ জানান, স্মার্টফোনের পাশাপাশি শাওমির লাইফস্টাইল ডিভাইসের রয়েছে বিপুল সমাদর। গ্রাহকরা যাতে সহজে শাওমির পণ্য কিনতে পারে সেজন্য এখন শাওমির নিজস্ব অনলাইনে শপ চালু করা হয়েছে। শাওমি বাংলাদেশের ওয়েবসাইটের (www.xiaomibangladesh.com.bd/M IStore/) মি-স্টোর থেকে অর্ডার করলে বিনা খরচে ‘ক্যাশ অন ডেলিভারি (সিওডি)’ পদ্ধতিতে পণ্য পৌঁছে যাবে গ্রাহকের দোর গোড়ায়।
শাওমি বাংলাদেশের ফেসবুক পেজটি এখন অফিসিয়ালি ভেরিফাইড। বর্তমানে প্রচারের জন্য ফেসবুক অনেক বড় একটি মাধ্যম। ফেসবুকে শাওমির নাম ব্যবহার করে অনেকগুলো ফেক পেজের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এরা চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করে থাকে এবং তাদের কাছ থেকে নামমাত্র ওয়ারেন্টিতে শাওমির পণ্য ক্রয় করে প্রতারণার শিকার হচ্ছেন গ্রাহকরা। সেজন্য শাওমির অফিসিয়াল পেজটি ফলো করলে সঠিক তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন এসইবিএল শাওমি কর্তৃপক্ষ।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক