ভারতে আইফোন উৎপাদন করবে অ্যাপল

দায়িদ হাসান মিলন
২৭ জানুয়ারি ২০১৭, ১৪:৩৭আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১৪:৩৭

ভারতে আইফোন উৎপাদনের কথা ভাবছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। প্রতিষ্ঠানটি বেঙ্গালুরে তাদের কারখানা স্থাপন করতে চায়। সম্প্রতি সিএনএনের এক প্রতিবেদন থেকে এমন তথ্যই জানা যায়।

অ্যাপলের আইফোন গতকাল বুধবার অ্যাপলের বেশ কয়েকজন কর্মকর্তা বিষয়টি নিয়ে ভারতের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি মন্ত্রণালয়। তবে অ্যাপল কর্মকর্তারা জানায়, সরকারের সঙ্গে কারখানা স্থাপনের বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে। এর বেশি কিছু বলা যাবে না।

আইফোন উৎপাদনের জন্য তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান উইস্ট্রনের সঙ্গে যৌথভাবে ভারতে কারখানা স্থাপন করবে অ্যাপল। মূলত দ্রুত বর্ধনশীল দক্ষিণ এশিয়ার বিশাল বাজার ধরতেই তারা এ পরিকল্পনা হাতে নিয়েছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম