গাড়ির ভার্চুয়াল বাজার তৈরি করবে কারমুডি

টেক ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৭

কারমুডির উদ্যোগ দেশে প্রথমবারের মতো মোটরগাড়ির ভার্চুয়াল বাজার তৈরি করবে  ইন্টারনেটভিত্তিক গাড়ি কেনাবেচার প্ল্যাটফর্ম কারমুডি বাংলাদেশ। দেশের সব গাড়ির আউটলেটকে বৈশ্বিক প্রচারণা কারসেন্টো -এর মাধ্যমে নিজস্ব ইন্টারনেট ঠিকানায় নিয়ে আসবে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি কারমুডি গাড়ির সরঞ্জাম সরবারহকারী প্রতিষ্ঠান প্যাকার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে  জার্মানি ভিত্তিক রকেট ইন্টারনেটের অংশীদার প্রতিষ্ঠানটি।
কারমুডি বাংলাদেশের দেশীয় ব্যবস্থাপক মুনিমুল ইসলাম ও প্যাকার ইন্ডাস্ট্রিজের চেয়ারপার্সন মাকসুদা খাতুন মজুমদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধিত্ব করেন।

কারমুডি বাংলাদেশ একটি গাড়ি কেনাবেচার অনলাইন শ্রেণীভুক্ত বিজ্ঞাপন সাইট যেখানে গাড়ির ক্রেতা বিক্রেতাদের মধ্যে সংযোগ স্থাপন হয়। ২০১৩ সালের ১ জুলাই যাত্রা শুরু করার পর থেকে বাংলাদেশের বাজারে গাড়ি, মোটর সাইকেলসহ সকল বাণিজ্যিক পরিবহন কেনা বেচার নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম