লিডারশিপ এক্সিলেন্স ইন টেকনোলজি ইনোভেশন পুরস্কার পেলেন কাজী মনিরুল কবির

টেক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫২

কাজী মনিরুল কবির স্পাইডার ডিজিটাল ইনোভেশনসের প্রতিষ্ঠাতা ও প্রধান উদ্ভাবনী কর্মকর্তা কাজী মনিরুল কবির লিডারশিপ এক্সিলেন্স ইন টেকনোলজি ইনোভেশন পুরস্কারে ভূষিত হয়েছেন। দুবাইতে ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশন আয়োজিত মধ্যপ্রাচ্য এশিয়া সম্মলন-২০১৭ -এ সম্প্রতি মনিরুল কবিরকে এই পুরস্কার প্রদান করা হয়।

দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় ডিজিটাল পরিবর্তনে অবদানের জন্য ব্যক্তিগত ক্যাটাগরিতে মনিরুল কবির এই পুরস্কার লাভ করেন। এই ক্যাটাগরিতে বিভিন্ন দেশ থেকে ১৫০টির বেশি মনোনয়ন জমা পড়ে। তবে দেশ বিদেশে বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করা মনিরুল কবিরকে সম্মলনে সম্মানীত বিচারকরা চূড়ান্ত বিজয়ী ঘোষণা করেন। সম্মেলনে আর্থিকখাতে উদ্ভাবনী ধারণার প্রবর্তন, সাইবার নিরাপত্তা, ডিজিটাল পরিবর্তনে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে মনিরুল কবিরের অবদানকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়।
কাজী মনিরুল কবির বলেন, আমি সব সময়ই একজন সামাজিক উদ্যোক্তা হতে চেয়েছি। প্রযুক্তিকে ব্যবহার করে আমার জ্ঞান, অভিজ্ঞতা এবং কাজের মাধ্যমে আমি সবসময়ই মানুষের কল্যাণের উপায় খোঁজার চেষ্টা করেছি। তিনি আরও বলেন, মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি পেয়ে আমি গর্বিত। এই স্বীকৃতি সমাজের ডিজিটাল বিভক্তি কমানোর জন্য আমার কাজে আরও অনুপ্রেরণা জোগাবে।
/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম