জি-মেইলে নতুন সুবিধা

দায়িদ হাসান মিলন
১২ মার্চ ২০১৭, ১৮:২৬আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৮:২৬

জি-মেইল জি-মেইলের ক্ষেত্রে ইনকামিং ই-মেইলে অ্যাটাচমেন্ট বা সংযুক্তির আকার বৃদ্ধি করতে যাচ্ছে গুগল। বর্তমানে প্রতিটা ই-মেইল ২৫ মেগা পর্যন্ত ডেটা ধারণ করতে পারে। এরচেয়ে বেশি হলে সেটা গুগল ড্রাইভে সেভ হয় এবং তারপর প্রাপকদের কাছে পৌঁছায়। তবে এখন থেকে সংযুক্তির আকারকে দ্বিগুণ করলো প্রতিষ্ঠানটি। অর্থাৎ ২৫ মেগা থেকে ৫০ মেগায় উন্নীত করা হলো ইনকামিং জি-মেইলের সংযুক্তির আকার।
এ সম্পর্কে প্রতিষ্ঠানটি এক ব্লগ পোস্টে জানায়, ই-মেইল আদান-প্রদানের ক্ষেত্রে সংযুক্তি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদিও গুগল ড্রাইভ যেকোনও আকারের ফাইল শেয়ারের একটি সুযোগ করে দিয়েছে তারপরও কিছু কিছু ক্ষেত্রে ব্যবহারকারীদের সরাসরি ফাইল রিসিভ করার প্রয়োজন হয়। এজন্যই এখন থেকে ই-মেইল ব্যবহারকারীরা ৫০ মেগা পর্যন্ত সংযুক্ত ফাইল সরাসরি গ্রহণ করতে পারবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম