বাণিজ্যিক অংশীদারিত্বের ভিত্তিতে অনলাইনে চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারণ সংক্রান্ত সেবাদাতা প্রতিষ্ঠান ডক্টোরোলা লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টেলিনর হেলথ এএস।
চুক্তির আওতায় টেলিনর হেলথ এএস-এর টনিক দেশব্যাপী অনলাইনে সহজ, সাশ্রয়ী ও দ্রুত পেশাদার মেডিকেল সেবাদানের ক্ষেত্রে ডক্টরোলার প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে।
রবিবার রাজধানীর বসুন্ধরার জিপি হাউজে ডক্টরোলা লিমিটেডর পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মতিন ও টেলিনর হেলথ এএস-এর পক্ষে প্রধান নির্বাহী সাজিদ রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।
/এইচএএইচ/








