দেশে লজিটেকের বাংলা কি-বোর্ড

মাহবুবুর রহমান
১৪ মার্চ ২০১৭, ১৮:৪৮আপডেট : ১৪ মার্চ ২০১৭, ১৮:৪৮

লজিটেকের বিজয় বাংলা কি-বোর্ড আন্তর্জাতিক পরিসরে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ বাংলা কি-বোর্ড ‘লজিটেক কে-১২০’ অবমুক্ত করলো কম্পিউটার সোর্স। সোমবার রাতে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় বাংলার সর্বশেষ সংস্করণের নকশায় বৈশ্বিক ব্র্যান্ডে এই বাংলা কি-বোর্ড প্রকাশ করা হয়। কি-বোর্ডটির মোড়ক উন্মোচন করেন কম্পিউটার সোর্সের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুল আরিফ, বিজয় বাংলার রূপকার মোস্তাফা জব্বার ও লজিটেকের ব্যবস্থাপনা পরিচালক (সার্ক ও ভারত) মনিদ্র জেইন। এ সময় উপস্থিত ছিলেন লজিটেক ভারত ও দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের ক্লাস্টার ক্যাটাগরি বিভাগের প্রধান অশোক জানগ্রা, লজিটেক বাংলাদেশ ও ভূটান অঞ্চলের কান্ট্রি ম্যানেজার পার্থ ঘোষসহ আরও অনেকে।



বিজয় বাংলা কি-বোর্ডের জনক ও বেসিস সভাপতি মোস্তাফা জব্বার বলেন, লজিটেকের কে-১২০ বাংলা কি বোর্ড একটি পূর্ণাঙ্গ বাংলা কি-বোর্ড। এটি বিজয়ের তৃতীয় সংস্করণ। এই কি-বোর্ড বাংলাভাষীদের ঐতিহ্যকে যেমন লালন করছে তেমনি লুপ্ত ভাষা সাহিত্যকে ফিরিয়ে আনতেও অবদান রাখবে। ইউনিকোড বিধিসম্মত দুই স্তরের এই কি-বোর্ডের মাধ্যমে সংযুক্ত রয়েছে প্রাচীন বাংলার লুপ্ত চিহ্ন ও লিপি। তাই জমির দলীলে থাকা কানা-কড়ির হিসাব যেমন সহজেই লেখা যাবে তেমনি কড়া, গণ্ডার হিসাব কিংবা পুঁথিগুলোকে ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করা সম্ভব হবে। একইসঙ্গে এই কি-বোর্ডটি বাংলা লিপি ব্যবহারকারী অসমীয়া, মনিপুর, নাগা, চাকমারাও ব্যবহার করতে পারবেন।
২০০৩ সালে কম্পিউটার সোর্স নিজেদের ব্র্যান্ডে বিজয় কি-বোর্ড লেআউট প্রকাশ করে। আর লজিটেক এই লেআউট প্রকাশ করে বিজয়ের আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে।
/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম