নতুন মডেলে ই-কমার্স

রুশো রহমান
১৯ মার্চ ২০১৭, ১৮:৫৩আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৮:৫৩

 

নতুন মডেলে ই-কমার্স দেশের প্রত্যন্ত অঞ্চলে ই-কমার্স সেবা ছড়িয়ে দিতে নতুন ব্যবসায়িক মডেল অ্যাসিস্টেড ই-কমার্স নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে দেশের অনলাইন মার্কেটপ্লেস আজকের ডিল ডট কম (AjkerDeal.com) এবং রিটেইল সার্ভিস ডেলিভারি ব্র্যান্ড পে-ওয়েল।
দেশে বিশাল সংখ্যক জনগোষ্ঠী যাদের হাতে এখনো ইন্টারনেট সেবা পৌঁছেনি বা যাদের এখনো অনলাইনে পেমেন্ট করার সুবিধা নেই তাদেরকে অনলাইনে কেনাকাটার সুযোগ করে দিতেই এই উদ্যোগ। দেশের বিভিন্ন জেলা আর উপজেলায় পেওয়েলের ২  হাজারের বেশি এজেন্ট কাজ করছে। এদের সবার কাছে রয়েছে বিশেষ মোবাইল অ্যাপ। এখন থেকে এই অ্যাপের মাধ্যমে আজকের ডিলের যেকোনও পণ্য কেনা যাবে। এজেন্টরা কাস্টমারদের সাহায্য করবে পণ্য খুঁজে পেতে। পেমেন্ট করা যাবে এজেন্টের কাছেই। ডেলিভারির দায়িত্বও নেবে এজেন্ট নিজে।
অ্যাসিস্টেড ই-কমার্স মডেল ও এর এজেন্ট নেটওয়ার্ক তৈরির উদ্যোগ রবিবার রাজধানীর কাওরান বাজারের বেসিস সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সাংবাদিকদের সামনে তুলে ধরা হয় এর পরিকল্পনা। এ আয়োজনের প্রতিপাদ্য সবার জন্য ই-কমার্স।
আজকের ডিলের চেয়ারম্যান ফাহিম মাসরুর বলেন, বিশাল সম্ভবনা থাকা সত্ত্বেও ইন্টারনেট আর অনলাইন পেমেন্টের সমস্যার জন্য দেশে এখনও অনলাইন কেনাকাটা বেশি দূর এগুতে পারেনি। তিনি বলেন, অ্যাসিস্টেড ই-কমার্স  নেটওয়ার্কের এজেন্টদের সহায়তায় এই সমস্যাগুলোর এক ধরনের সমাধান হবে। এই মডেল সফল হলে ঢাকার বাইরে থেকে অনেক বেশি মানুষ অনলাইনে অর্ডার করতে পারবে। 

পে-ওয়েলের চেয়ারম্যান আনিসুল ইসলাম বলেন, দেশে এই ধরনের উদ্যোগ এই প্রথম। পে-ওয়েল ইতিমধ্যে তার এজেন্ট নেটওয়ার্ক বিভিন্ন টেলিফোন বিল, বিদ্যুৎ বিলসহ অনেক সেবার পেমেন্টের জন্য ব্যবহার করছে। এখন থেকে এই নেটওয়ার্ক ব্যবহার হবে অনলাইন শপিং সুবিধা দেওয়ার জন্যও।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পে-ওয়েলের ব্যবস্থাপনা পরিচালক ফায়জুল হামিদসহ আরও অনেকে।

/এইচএএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম