‘জুম শিগগিরই আসছে’

রুশো রহমান
০৯ এপ্রিল ২০১৭, ২০:৪১আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ২০:৪১

আসছে জুম যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সেসব পৃথক বৈঠকে দেশে গুগল মার্চেন্ট অ্যাকাউন্ট চালুর উদ্যোগ, ফেসবুক ডেভেলপারস কনফারেন্সে নির্বাচিত স্টার্ট-আপের জন্য সুযোগ সৃষ্টি এবং শিগগিরই শুরু হতে যাওয়া অনলাইন মার্চেন্ট পে-পালের সহযোগী প্রতিষ্ঠান জুম-এর এ দেশে কার্যক্রম চালুর বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী পলক ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট ইমি আর্চিবং -এর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেন। ইমি আর্চিবং বৈঠকে প্রতিমন্ত্রীকে জানান, ফেসবুক অ্যাড বিলিং ব্যাংকিং চ্যানেলে লেনদেনে তারা কাজ করছে। এ সময় এফ-কমার্স, ডিজিটাল মার্কেটিং প্রমোশন ও আইডিয়া প্রকল্পে পারস্পরিক সহযোগিতারভিত্তিতে কাজ করতে দুপক্ষ মতৈক্যে পৌঁছান। এছাড়া ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশি জনপ্রতিনিধিদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে সার্বিক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করে এবং বাংলাদেশের সরকারি অফিসগুলোতে ফেসবুক ওয়ার্কস্পেস চালু, নির্বাচিত দেশিয় স্টার্ট-আপগুলোর ফেসবুক ডেভেলপারস কনফারেন্সে অংশগ্রহণের সুযোগ প্রদান এবং আগামী মে মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া সোশ্যাল মিডিয়া এক্সপোতে পার্টনার হওয়ার অভিপ্রায় ব্যক্ত করে।
জুমের সঙ্গে পৃথক আরেকটি বৈঠকে প্রতিমন্ত্রী পলক পে-পাল-জুমকে বাংলাদেশে তাদের কার্যক্রম দ্রুত শুরু করার আহ্বান জানালে পে-পাল জুম কর্তৃপক্ষ শিগগিরই বাংলাদেশে কার্যক্রম শুরু হবে বলে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। সফরকালে প্রতিমন্ত্রী পলক সিলিকন ভ্যালীভিত্তিক আমেরিকান ও প্রবাসী বাংলাদেশি শতাধিক উদ্যোক্তাদের সঙ্গে ইনভেস্টরস মিট শীর্ষক এক মত-বিনিময় অনুষ্ঠানে অংশ নেন। এ সময় প্রতিমন্ত্রী এক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বাংলাদেশে প্রযুক্তি খাতে বিনিয়োগ পরিবেশ, সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা তুলে ধরেন। উদ্যোক্তারা এ সময় বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। মত বিনিময় অনুষ্ঠানে অগমেডিক্স -এর সহ-প্রতিষ্ঠাতা ইয়ান শাকিল এবং অর্ধ-পরিবাহী উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্রেস্ট -এর চেয়ারম্যান ইউসুফ এ হক বক্তব্য রাখেন। ২ এপ্রিল প্রতিমন্ত্রী ইয়াং গ্লোবাল লিডার অ্যানুয়াল অ্যালামনাই সামিটে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনা যান।

/এইচএএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম