রিভ অ্যান্টিভাইরাসে নতুন সুবিধা

টেক ডেস্ক
০৫ মে ২০১৭, ১৮:৪৩আপডেট : ০৫ মে ২০১৭, ১৮:৪৩

রিভ অ্যান্টিভাইরাস যেকোনও ভাইরাস থেকে পরিপূর্ণ সুরক্ষা এবং কম্পিউটার বা মোবাইল ফোনের গতিশীল পারফর্মেন্স নিশ্চিত করছে রিভ অ্যান্টিভাইরাস। অল্প সময়ে অধিক ভাইরাস সনাক্ত ও অপসারণের জন্য বাংলাদেশের নিজস্ব এই অ্যান্টিভাইরাস ইতিমধ্যে অর্জন করেছে অপসোয়াট সিলভার সার্টিফিকেট এবং ভাইরাস বুলেটিন স্বীকৃতি।

টার্বো স্ক্যান টেকনোলজি সমৃদ্ধ রিভ অ্যান্টিভাইরাস অন্যান্য অ্যান্টিভাইরাসের তুলনায় অল্প রিসোর্স ব্যবহার করে অধিক ম্যালওয়ার বা ভাইরাস শনাক্ত করতে সক্ষম। নিজস্ব মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে জিরো ডে ভাইরাস শনাক্তকরণ ও অপসারণে দারুণ কার্যকর রিভ অ্যান্টিভাইরাস।
রিভ অ্যান্টিভাইরাসের প্রধান নির্বাহী সঞ্জিত চ্যাটার্জি জানান, উপমহাদেশীয় ব্যবহারকারীদের অনেকেই অ্যান্টিভাইরাস ইনস্টল করা হলে পিসি স্লো হয়ে যায় বলে জানতেন, কিন্তু আমাদের রিভ অ্যান্টিভাইরাস পিসির স্মুথ পারফর্মেন্সের সঙ্গে দেয় হাই ম্যালওয়্যার ডিটেকশন। ফলে রিভ অ্যান্টিভাইরাস ইনস্টল করা পিসি একদিকে যেমন সব ধরনের অনলাইন থ্রেট থেকে নিরাপদ থাকে তেমনি ব্যবহারকারীকে দেয় সবসময় নতুনের মতো পারফর্মেন্স।
জানা গেছে, রিভ অ্যান্টিভাইরাস বর্তমানে অ্যান্টিভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি ও টোটাল সিকিউরিটি শীর্ষক ৩টি ভার্সনে পাওয়া যাচ্ছে। প্রতিটি ভার্সনের সাথেই থাকছে আইওএস, উইন্ডোজ কিংবা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত মোবাইলফোনের জন্য ওয়েব কিংবা এসএমএস ব্যবহার করে রিমোট অ্যালার্ম, লক, ডাটা ওয়াইপ ও লোকেশন ট্র্যাকারসহ ফ্রি মোবাইল সিকিউরিটি। এছাড়া রিভ অ্যান্টিভাইরাস ইনস্টল করা পিসি থেকে যখন যা ব্রাউজ করা হোক না কেন তা এই মোবাইল অ্যাপে তাৎক্ষণিক জানা যায় বলে ঘরে-বাইরে যেকোনও জায়গা থেকেই নজর রাখা যায় বাসার কিংবা অফিসের পিসিতে। যে কেউ www.reveantivirus.com ওয়েবসাইট থেকে ফ্রি ট্রায়াল ডাউনলোড করে নিয়েও রিভ অ্যান্টিভাইরাসের সব সুবিধা উপভোগ করতে পারবেন।
/এইচএএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম