বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী স্মার্টফোন ব্যবহার করেন না যে কারণে

দায়িদ হাসান মিলন
১৫ মে ২০১৭, ০০:১৩আপডেট : ১৫ মে ২০১৭, ০০:১৫

ওয়ারেন বাফেট উন্নত বিশ্ব থেকে শুরু করে বর্তমানে তৃতীয় বিশ্বের অনেক দেশও স্মার্টফোন ব্যবহারের দিক থেকে এগিয়ে গেছে। সেসব দেশে অনেক নাগরিকের স্মার্টফোন ব্যবহার না করলে যেন চলেই না! অথচ আধুনিক এই ডিভাইসটি ব্যবহার করছেন না বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় দুইয়ে অবস্থানকারী ওয়ারেন বাফেট। যুক্তরাষ্ট্রের এ শিল্পব্যক্তিত্ব এখনও পুরনো একটি ফ্লিপ ফোন ব্যবহার করছেন।

সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়টি গর্বের সঙ্গে স্বীকার করেন। বাফেট পুরনো ফোন ব্যবহারের রহস্য উন্মোচন করতে গিয়ে বলেন, ‘২০-২৫ বছর ব্যবহার না করে কোনও জিনিস আমি ফেলে দেই না। আমার কাছে একটি পুরনো ফ্লিপ ফোন আছে। এটাও সে রকমই।’
ওয়ারেন বাফেট ১৯৩০ সালের ৩০ আগস্ট জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তার ব্যবসার প্রতি আগ্রহ জন্মে। সেই আগ্রহ থেকেই বিশ্ব পরিসরে নিজেকে তুলে ধরতে সক্ষম হন।
বর্তমানে যুক্তরাষ্ট্রের এ ধনকুবেরের সম্পদের পরিমাণ ৭৩ দশমিক ৩ বিলিয়ন ডলার।
সূত্র: এনগেজেট
/এইচএএইচ/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম