এখানেই ডটকম বন্ধ করছে টেলিনর

বিদেশ ডেস্ক
১৬ মে ২০১৭, ১৬:০২আপডেট : ১৬ মে ২০১৭, ১৬:০২

এখানেই ডট কম বাংলাদেশের অনলাইন ক্লাসিফাইড বিজ্ঞাপনের সাইট এখানেই ডটকম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নরওয়েভিত্তিক প্রতিষ্ঠান টেলিনর। প্রতিষ্ঠানটি ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, টেকসই এবং কাঙ্খিত লাভজনক ব্যবসায় রুপান্তর করতে না পারায় মালিকপক্ষ (টেলিনর, শিবস্টেড ও নাসপার) এটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

২০১৩ সালে এসএনটির ৫০ শতাংশ মালিকান নিয়ে অনলাইন ক্লাসিফাইড মার্কেটে প্রবেশ করে টেলিনর। এছাড়া ৭০১ সার্চ এ ৩৩ দশমিক ৩৩ শতাংশ মালিকানা নেয়। ২০১৫ সালে বাংলাদেশসহ চারটি দেশে নাসপারের সঙ্গে যৌথ বিনিযোগ করে তারা।

টেলিনরের ঘোষণা আগামীকাল বুধবার (১৭ মে) থেকে এখানেই ডটকম বন্ধ হয়ে যাবে।তবে প্রতিষ্ঠানের কর্মীদের বিষয়টি নীতিমালা অনুযায়ী দেখা হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার টেলিনর ঘোষণা দিয়েছিলো যে তারা শিবস্টেডের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে। সেই ধারাতেই লাতিন আমেরিকায় এসএনটি ও মালয়েশিয়া, ভিয়েতনাম ও মিয়ানমারে ৭০১ সার্চ এর যৌথ বিনিয়োগ থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি।

/এমএইচ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম