১০ হাজার ফ্রিল্যান্সার তৈরির উদ্যোগ কোডার্স টাস্ট্রের

মাহবুবুর রহমান
২২ মে ২০১৭, ১৯:২৫আপডেট : ২২ মে ২০১৭, ১৯:২৫

সংবাদ সম্মেলন ঘরে বসেই দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে গড়ে তুলতে পরামর্শক হিসেবে কাজ করছে কোডার্স ট্রাস্ট। ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শিখবে সবাই’ শ্লোগান নিয়ে রবিবার রাতে বাংলাদেশ আইসিটি জানালিস্ট ফোরাম (বিআইজেএফ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কোডার্স ট্রাস্ট।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন কোডার্সট্রাস্ট -এর কান্ট্রি ডিরেক্টর আতাউল গনি ওসমানী, হেড অব ফাইন্যান্স এবং এইচ আর মিজানুর রাহমান ও ক্যারিয়ার পরামর্শক হাফিজুর রশিদ।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির গত ৩ বছরের সফলতার পাশাপাশি নতুন উদ্যোগের কথা জানানো হয়। অনলাইনে ঘরে বসে কীভাবে সবাই ফ্রিল্যান্সিং শিখতে পারে সে বিষয়ে সচেতনতার পাশাপাশি নানা কোর্স করাচ্ছে প্রতিষ্ঠানটি। এই বিষয়ে কোডার্স ট্রাস্ট -এর কান্ট্রি ডিরেক্টর আতাউল গনি ওসমানী বলেন, দক্ষ ফ্রিল্যান্সার তৈরির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি ২০১৪ সালে যাত্রা শুরু করে। বাংলাদেশের তরুণদের উপযুক্ত প্রশিক্ষণ এবং সঠিক দিক নির্দেশনা মাধ্যমে অনলাইন মার্কেটপ্লেসগুলোতে কাজের সুযোগ তৈরি করছে। বাংলাদেশের সফলতার ওপর ভিত্তি করে কোডার্স ট্রাস্ট এখন বিশ্বের আরও ৫টি দেশে কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন আমরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোর চাহিদার ওপর ভিত্তি করে বিভিন্ন কোর্স ডিজাইন করি, যা শিক্ষার্থীরা সাধারণত কোর্সের মধ্যেই কাজ পেয়ে থাকে। বর্তমানে আমরা ১০টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছি। এ পর্যন্ত শুধু বাংলাদেশেই প্রায় ১ হাজার ৫০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যাদের মধ্যে ৬০০ -এর বেশি শিক্ষার্থী ফ্রিলান্স্যার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন এবং বাকিদের প্রশিক্ষণ চলছে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে কাজের ক্ষেত্রে দু’টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটি-টেকনিক্যাল স্কিল। এর অর্থ, আপনি যেই বিষয় নিয়ে কাজ করতে চান যেমন ওয়েব ডিজাইন বা গ্রাফিকস ডিজাইন -এর ওপর ভালভাবে দক্ষ হতে হবে। আরেকটি বিষয় হচ্ছে- সফটস্কিল। এর অর্থ, যোগাযোগ এবং নিজেকে উপস্থাপনের পদ্ধতি। আমরা মূলত এই দুই বিষয়ে বিশেষ ভাবে প্রশিক্ষণ প্রদান করি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৭ সালে শিখবে সবাই প্রকল্পের মাধমে কোডার্স ট্রাস্ট ১০ হাজার ফ্রিল্যান্সার তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। সেই লক্ষ্যকে সামনে রেখে কোডার্স ট্রাস্ট অনলাইনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু করেছে। এখন অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম