হার্ডড্রাইভের নাম সি দিয়ে শুরু হয় যে কারণে

দায়িদ হাসান মিলন
২৮ মে ২০১৭, ১৭:৫২আপডেট : ২৮ মে ২০১৭, ১৭:৫২

সি ড্রাইভের আইকন কম্পিউটারের এমন কিছু বিষয় আছে যেগুলো সব বয়সের মানুষের মনে কৌতুহল তৈরি করে। তেমনই একটি হলো, কম্পিউটারের ড্রাইভগুলো কেন ‘সি’ (C) দিয়ে শুরু হয়।
কেন এ (A) দিয়ে শুরু হয় না ড্রাইভগুলোর নাম, এমন প্রশ্ন নিয়ে ঘুরে বেড়ান অনেক ব্যবহারকারী কিন্তু এর কোনও সঠিক উত্তর তারা খুঁজে পান না। এবার এই প্রশ্নের উত্তরটি জেনে নেওয়া যাক।
কম্পিউটার যখন প্রথম দিকে বাজারে আসে, তখন তাতে ইন্টারনাল স্টোরেজ ছিল না। ডিভাইসটির স্টোরেজ হিসেবে শুরুর দিকে ফ্লপি ডিস্ক ড্রাইভ ব্যবহার করা হতো। ফ্লপি ডিস্ক কম্পিউটারে প্রাথমিক অবস্থায় সাধারণত A ড্রাইভ হিসেবে পরিচিত ছিল। তবে এই ডিস্ক দুই মাপের থাকায় দুটিকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য A এবং B নামে ব্যবহার করা হতো।
পরবর্তী সময়ে ১৯৮০ -এর দশকে যখন কম্পিউটারের ইন্টারনাল স্টোরেজ হিসেবে হার্ডডিস্ক আসে, তখন সেটি ধারাবাহিকতা অনুসারে C ড্রাইভ নামে ব্যবহার হতে থাকে। কারণ তখনও কম্পিউটারে এক্সটারনাল স্টোরেজ হিসেবে A এবং B ড্রাইভ বাজারে প্রচলিত ছিল।
তবে ধীরে ধীরে ফ্লপি ডিস্ক বাজার থেকে উঠে যায় এবং বিদায় নেয় A ও B নাম দুটি। কিন্তু হার্ডডিস্ক আজও চলমান থাকায় মূল ড্রাইভ হিসেবে C নামেই রয়েছে। অবশ্য আপনি চাইলে কম্পিউটারের অ্যাডমিনিস্ট্রেটিভ অপশন থেকে C ড্রাইভের নাম A করতে নিতে পারবেন।
সূত্র: ইন্টারনেট
/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম