র‌্যানসমওয়্যারের হামলা বাড়ছে

দায়িদ হাসান মিলন
২৯ মে ২০১৭, ১৭:২৯আপডেট : ২৯ মে ২০১৭, ১৭:৪০

র‌্যানসমওয়্যার ভাইরাস বিভিন্ন প্রতিরোধ ব্যবস্থা এবং ব্যবহারকারীদের সতর্ক করার নানা কার্যক্রম গ্রহণের পরও কমছে না বিশ্বব্যাপী র‌্যানসমওয়্যারের হামলা। চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী মোবাইল র‌্যানসমওয়্যার হামলা তিন গুণ বেড়েছে। সম্প্রতি মস্কোভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মোট ২ লাখ ১৮ হাজার ৬২৫টি মোবাইল র‌্যানসমওয়্যার ফাইল শনাক্ত করা হয়েছে। কিন্তু আগের প্রান্তিকে এর পরিমাণ ছিল ৬১ হাজার ৮৩২টি। অর্থাৎ আগের চেয়ে র‌্যানসমওয়্যার আক্রমণ বেড়েছে তিন গুণেরও বেশি।
অনেকে মনে করেন, শুধু কম্পিউটারকেই আক্রমণ করে থাকে র‌্যানসমওয়্যার। কিন্তু ধারণাটি ভুল। মোবাইল ব্যবহারকারীরাও এখন নিয়মিত র‌্যানসমওয়্যার হামলার শিকার হচ্ছেন। এ ধরনের আক্রমণ থেকে বাঁচতে সতর্ক হওয়ার কোনও বিকল্প নেই।
বিশ্লেষকদের মতে, বর্তমানে বিশ্বব্যাপী বিস্তৃত পরিসরে ব্যবহৃত মোবাইল র‌্যানসমওয়্যার হলো ট্রোজান-র‌্যানসমওয়্যার.অ্যান্ড্রয়েডওএস.ফুসব.এইচ। জানুয়ারি-মার্চ প্রান্তিকে র‌্যানসমওয়্যারে আক্রান্ত মোবাইল ব্যবহারকারীদের ৪৫ শতাংশ ম্যালওয়্যারটির হামলার শিকার হয়েছে।
সূত্র: ক্যাসপারস্কি
/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম