এবার ফেসবুক কমেন্টে জিআইএফ

দায়িদ হাসান মিলন
১৫ জুন ২০১৭, ১৫:৫৮আপডেট : ১৫ জুন ২০১৭, ১৫:৫৮

ফেসবুক কমেন্টে জিআইএফ ফেসবুক ব্যবহারকারীরা এখন থেকে কমেন্ট অপশনে জিআইএফ (গ্রাফিকস ইন্টারচেঞ্জ ফরম্যাট) ব্যবহার করতে পারবেন। এক মাস পরীক্ষা-নিরীক্ষার পর গ্রাহকদের জন্য বহুল কাঙ্ক্ষিত ফিচারটি চালু করলো বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

বৃহস্পতিবার থেকে সব ফেসবুক ব্যবহারকারী সুবিধাটি পাচ্ছেন। এ জন্য কমেন্ট বক্সের পাশে নতুন একটি অপশন যোগ করা হয়েছে। ইমোজি অপশনের পাশেই রয়েছে জিআইএফ অপশন। সেখান থেকে যে কেউ তাদের পছন্দমতো ফিচারটি ব্যবহার করতে পারবেন।
অবশ্য কমেন্টে জিআইএফ ব্যবহারের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা থাকছে। আপনি কমেন্টে ব্যবহারের জন্য জিআইএফ সার্চ করতে পারবেন। তবে এতে ফেসবুক কর্তৃপক্ষ যেগুলো নির্দিষ্ট করে দিয়েছে এর বাইরের কিছু আসবে না। অর্থাৎ আপনি চাইলেই নিজের ইচ্ছামতো কিছু যোগ বা ব্যবহার করতে পারবেন না। এমনকি নিজস্ব কোনও জিআইএফ আপলোডও করতে পারবেন না।
জিআইএফ ইতিমধ্যে ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। সে কারণে এতদিন শুধু মেসেঞ্জারে থাকা সুবিধাটি কমেন্টেও যোগ করা হলো। এক পরিসংখ্যানে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, শুধু ২০১৬ সালে মেসেঞ্জার ব্যবহারকারীরা প্রায় ১৩ বিলিয়ন জিআইএফ আদান-প্রদান করে। এ হিসেবে গত বছর প্রতি মিনিটে ২৫ হাজার জিআইএফ আদান-প্রদান হয়।
সূত্র: ম্যাশেবল
/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম