নতুন প্রযুক্তির কি-বোর্ড এনেছে মাইক্রোসফট

মোখলেছুর রহমান
১৮ জুন ২০১৭, ১৬:২৭আপডেট : ১৮ জুন ২০১৭, ১৬:২৭

মাইক্রোসফটের নতুন কি-বোর্ড মাইক্রোসফট অনেকটা চুপিসারেই আঙুলের ছাপ সনাক্তকারী রিডার সম্বলিত একটি আধুনিক কি-বোর্ড অবমুক্ত করেছে। নতুন এই কি-বোর্ডটি সারফেস কি-বোর্ড -এর একটি নতুন সংস্করণ এবং দেখতেও প্রায় একই রকম।

পরিবর্তন বলতে নতুন এই কি-বোর্ডটিতে আঙুলের ছাপ সনাক্তকারী রিডার যুক্ত করা হয়েছে এবং সারফেস কি-বোর্ড তারবিহীন থাকলেও এই আধুনিক কি-বোর্ডটিতে তারযুক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে।
মাইক্রোসফ্ট কি-বোর্ডের ডান দিকে দ্বিতীয় উইন্ডো কি-তে ফিঙ্গার প্রিন্ট রিডারটি যুক্ত করেছে। এটি উইন্ডোজ-১০ -এ লগইন করার মাধ্যমে অথবা উইন্ডোজ হ্যালো ব্যবহার করে ওয়েবসাইটেও ব্যবহার করা যাবে। কি-বোর্ডটি উইন্ডোজ-১০, ম্যাক ওএস এবং অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণগুলোতে ব্যবহার করা যাবে।
শিগগিরই এটি বাজারে আসছে। প্রাথমিক পর্যায়ে এর দাম নির্ধারণ করা হয়েছে ১২৯.৯৯ ডলার। ৯৯ ডলার মূল্যের সারফেস কি-বোর্ড চালু করে পরে দ্রুততম সময়ের মধ্যে মাইক্রোসফ্ট কি-বোর্ডটি রিলিজ করলো।
সূত্র: দ্য ভার্জ
/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম