ব্যাংকিং ও মূল্য পরিশোধভিত্তিক সেবা নিরাপদ করতে দৃঢ় সংকল্প কনা সফটওয়্যার ল্যাবের

টেক ডেস্ক
২০ জুন ২০১৭, ২০:৩৭আপডেট : ২০ জুন ২০১৭, ২০:৩৭

কনার আয়োজন দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ স্মার্ট কার্ডভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান কনা ইন্টারন্যাশনালের বাংলাদেশ-কেন্দ্রিক গবেষণা, উন্নয়ন এবং বিপণন কার্যক্রম পরিচালনাকারী শাখা কনা সফটওয়্যার ল্যাব লিমিটেডের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো সম্প্রতি। রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আ ন ম খালেকদাদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মিনাওয়ার হোসেন তানজিল, বিপণন বিভাগের প্রধান কর্মকর্তা মাহবুব বিন রহিম, পণ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান কর্মকর্তা তৌহিদ আহমেদ চৌধুরীসহ আরও অনেকে। আমন্ত্রিত আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়িক সহযোগী এবং সম্পূরক নানা শিল্পের উচ্চপদস্থ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
খালেকদাদ খান বলেন, প্রত্যেকের উপস্থিতি আমাদের এবারের আয়োজনকে করেছে সার্বিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি এ বছরই প্রথম আমরা আমাদের মূল প্রতিপাদ্যে যোগ করেছি বাংলাদেশের ব্যাংকিং ও মূল্য পরিশোধভিত্তিক সব সেবা নিরাপদ ও সমৃদ্ধ করার দৃঢ় সংকল্প। যার কাজ শুরু করে আমরা অনেকখানিই এগিয়ে নিয়ে গেছি। তিনি আরও বলেন, এ ব্যাপারে আমি ভীষণভাবে আশাবাদী, সবার সহযোগিতা ও পরিশ্রমে আমরা সমষ্টিগত উন্নয়নের সেই অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছতে পারব।
প্রসঙ্গত, ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে কনা সফটওয়ার ল্যাব লিমিটেড বিশ্বব্যাপী ইএমভি (ইএমভি- ইউরো পে, মাস্টারকার্ড ও ভিসার সমন্বয়ে গঠিত অত্যাধুনিক প্রযুক্তি যা ব্যাংকিং কার্ডব্যবহারকারীদের অধিক নিরাপত্তা প্রদান করে এবং জালিয়াতি রোধ করে)। -কেন্দ্রিক আর্থিক লেনদেন ও নিরাপত্তা সমাধান দিয়ে আসছে। তারুণ্যনির্ভর এই প্রতিষ্ঠানটি ফ্রান্স, স্পেন, যুক্তরাষ্ট্রসহ আরও অনেক দেশের বিভিন্ন প্রদর্শনীতে নিয়মিত অংশগ্রহণ করছে এবং বিশ্বদরবারে নিজেদের তৈরি সফটওয়্যার পণ্য উপস্থাপনের মাধ্যমে বাংলাদেশের সুনাম বাড়িয়েছে। গত কয়েক বছরে ব্যবসায়িক আয়তন বাড়ানোর পাশাপাশি আর্থিক লেনদেনে মোবাইলফোনভিত্তিক সর্বশেষ ও নিরাপদ আন্তর্জাতিক প্রযুক্তি বাংলাদেশে পরিচয় ও সহজলভ্য করানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম