ফেসবুক ব্যবহারকারী ২০০ কোটি!

নুরুন্নবী চৌধুরী
২৮ জুন ২০১৭, ১৫:২২আপডেট : ২৮ জুন ২০১৭, ১৫:২২

ফেসবুক ব্যবহারকারী ২০০ কোটি! একশ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছোঁয়ার ৫ বছর পরেই ২০০ কোটি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় সাইট ফেসবুক। গত মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে ২০০ কোটি ব্যবহারকারী যুক্ত হওয়ার এ খবরটি নিজের ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

জাকারবার্গ তার স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘আজ সকালের হিসেব মতে ফেসবুক কমিউনিটিতে এখন আনুষ্ঠানিক ভাবে যুক্ত আছেন ২০০ কোটি মানুষ! আমরা সারাবিশ্বের মানুষদের একসাথে যুক্ত করতে চাই এবং সারাবিশ্বকে একসাথে আরও কাছাকাছি নিয়ে আসতে চাই। এটা আমার জন্য একটা সম্মান। দীর্ঘ এ যাত্রায় আমি আপনাদের সঙ্গে থাকতে পেরেছি।’

ফেসবুক ব্যবহারকারী ২০০ কোটি! ২০০৪ সালে হার্ভার্ড ইউনিভার্সিটিতে মার্ক জাকারবার্গ এবং তার সহযোগী এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিজ ও ক্রিস হিউস মিলে শুরু করেছিলেন ফেসবুক। যাত্রা শুরুর ৮ বছরের মাথায় আনুষ্ঠানিক ভাবে ফেসবুকে ১০০ কোটি ব্যবহারকারী যুক্ত হয়। ২০০ কোটি ব্যবহারকারী নিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগ সার্ভিসের মধ্যে শীর্ষে আছে ফেসবুক। একই সময়ে ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবের ব্যবহারকারীর সংখ্যা ১৫০ কোটি, বিনামূল্যে বার্তা আদান-প্রদানের অ্যাপ উইচ্যাটের ব্যবহারকারী ৮৮ কোটি ৯০ লাখ, মাইক্রোব্লগিং সাইট টুইটারে ৩২ কোটি ৮০ লাখ এবং স্ন্যাপচ্যাটের ব্যবহারকারীর সংখ্যা দাড়িয়েছে ২৫ কোটি ৫ লাখে। ইউটিউবের বাইরে ফেসবুকের মালিকানাধীন বিনামূল্যে বার্তা আদান-প্রদানের অ্যাপ হোয়াটস অ্যাপ এবং ফেসবুক ম্যাসেঞ্জারের ব্যবহারকারীর সংখ্যাও ১২০ কোটি। ৭০ কোটি ব্যবহারকারী নিয়ে খুব শিগগিরই এ ক্লাবে যুক্ত হতে যাচ্ছে ছবি শেয়ারের জনপ্রিয় অ্যাপ ইন্সটাগ্রাম।

মাত্র পাঁচ বছরে দ্বিগুণ ব্যবহারকারী যুক্ত হওয়ায় ফেসবুকের সমালোচকেরা অনেকটাই চুপ হয়ে গেছেন। ধারণা করা হচ্ছিল, অন্যান্য অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো ফেসবুকেরও জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে থাকবে এবং এ বছর বিজ্ঞাপন থেকে আয়ও কমবে।

ফেসবুকের প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স বলেন, ‘এটা আমাদের জন্য বড় একটি অর্জন তবে আমরা বড় হওয়ার পাশাপাশি আমাদের দায়িত্বও বাড়ছে। আশা করছি আমরা আমাদের লক্ষ্য অর্জনে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবো।’

তথ্যসূত্র: টেকক্র্যাঞ্চ, রয়াটার্স

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম