নারীদের জন্য প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৭, ২১:২৭আপডেট : ০৫ জুলাই ২০১৭, ২১:৩০

‘উইমেন অ্যান্ড আইসিটি ফ্রন্টিয়ার ইনিসিয়েটিভ (ওয়াইফাই)-বাংলাদেশ’ এর উদ্বোধন অনুষ্ঠান নারী উদ্যোক্তাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর ও সহায়ক কর্মপরিবেশ সৃষ্টি করার পরামর্শ দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বুধবার রাজধানীর একটি হোটেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) আয়োজিত ‘উইমেন অ্যান্ড আইসিটি ফ্রন্টিয়ার ইনিসিয়েটিভ (ওয়াইফাই)-বাংলাদেশ’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ‘উইমেন অ্যান্ড আইসিটি ফ্রন্টিয়ার ইনিসিয়েটিভ (ওয়াইফাই)– বাংলাদেশ’ ও ভ্রাম্যমান ই-লাইব্রেরির সুবিধাযুক্ত বাস উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্পিকার বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ভিত্তি করে নারীদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে নারীর অগ্রযাত্রা নিশ্চিত করতে হবে। নারী উদ্যোক্তাদের জন্য প্রযুক্তিনির্ভর ও সহায়ক কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে।’

স্পিকার বলেন, ‘ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার তৃণমূল পর্যায়ে ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে ‘ইউনিয়ন ডিজিটাল সেন্টার’ স্থাপন করেছে। এখান থেকে সাধারণ জনগণ সহজেই প্রয়োজনীয় সেবা নিতে পারছে। ফলে তাদের সময় এবং অর্থ সাশ্রয় হচ্ছে। বর্তমান সরকার ই-কমার্স ও ই-মার্কেটে দেশের নারী সমাজের সক্ষমতাকে যুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া করেছে-যা দেশের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ঊর্দ্ধমুখী করবে।’

স্পিকার নারী উদ্যোক্তাদের নতুন ও সম্ভাবনাকে কাজে লাগাতে ও মানব সম্পদের সক্ষমতা বৃদ্ধিতে উন্নয়ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক জাতিসংঘ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় প্রশিক্ষণ কেন্দ্র (ইউএনএপিসিআইসিটি)/এসক্যাপ-বাংলাদেশ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নেবলেট, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবির কিশোর চৌধুরী, ইউএনএপিসিআইসিটির পরিচালক ড. হাইউন সুক রি বক্তৃতা করেন।

/আইএইচএস/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম