অনলাইনে প্রশিক্ষণ চালু করলো ক্রিয়েটিভ ই-স্কুল

টেক ডেস্ক
২১ জুলাই ২০১৭, ১৮:৫৬আপডেট : ২১ জুলাই ২০১৭, ১৮:৫৬

স্কুল কর্তৃপক্ষ আন্তর্জাতিক অনলাইন ট্রেনিং প্ল্যাটফর্মের সহযোগিতায় ক্রিয়েটিভ ই-স্কুল নামে অনলাইন প্রশিক্ষণের কার্যক্রম শুরু করলো ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মো. মনির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক শম্পা পারভীন, পরিচালক অপারেশনস জেমস পল সরকারসহ আরও অনেকে।

অনুষ্ঠানে মো. মনির হোসেন বলেন, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট প্রায় ১০ বছর ধরে আইটি প্রফেশনাল গড়ে তুলতে এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি প্রশিক্ষণার্থীর ক্যারিয়ারে সাফল্য এনে দিয়েছে। দীর্ঘদিন ধরে ঢাকার বাইরে ও প্রবাসীদের থেকে অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম চালুর অনুরোধ পাচ্ছিলাম। তারই প্রেক্ষাপটে ক্রিয়েটিভ-ই-স্কুলের অনলাইন কার্যক্রম শুরু করছি। এখন থেকে গৃহিণী, চাকরিজীবী, শিক্ষার্থী, ঢাকার বাইরের বা প্রবাসের যে কেউ সহজেই এই অনলাইন স্কুলে প্রশিক্ষণ নিতে পারবেন।
অনুষ্ঠানে জানানো হয়, ক্রিয়েটিভ ই-স্কুলের অনলাইন প্রশিক্ষণে ১০০ জন শিক্ষার্থীকে সম্পূর্ণ স্কলারশিপ দেবে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। অনলাইন প্রশিক্ষণে আগ্রহীদের ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করা যাবে goo.gl/2dneZj এই ঠিকানায়। সেখান থেকে বাছাই করে ১০০ জনকে বিনামূল্যে ক্রিয়েটিভ ই-স্কুলে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।
/এইচএএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম