ভিডিও চ্যাট ডিভাইস তৈরি করছে ফেসবুক

দায়িদ হাসান মিলন
০২ আগস্ট ২০১৭, ২০:৩৭আপডেট : ০২ আগস্ট ২০১৭, ২০:৩৭

ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবার হার্ডওয়্যার তৈরির দিকে মনোযোগ দিচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে তারা। এর মধ্যে ভিডিও চ্যাট ডিভাইস অন্যতম। আসছে ফেসবুক ডেভেলপার সম্মেলনে পণ্যটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

ভিডিও চ্যাট ডিভাইসের স্ক্রিন থাকবে নোটবুক স্ক্রিনের সমান। সঠিক হিসেবে যার আকার ১২-১৫ ইঞ্চির মতো হতে পারে। এর মাধ্যমে চ্যাট করলে নাকি গ্রাহকরা প্রকৃত আড্ডার স্বাদ পাবেন। ব্যবহারকারীদের মধ্যে ভৌগলিক দূরত্ব থাকলেও তা দূর করে দেবে ডিভাইসটি। ফলে তারা একই জায়গায় থেকে আলাপের স্বাদ পাবেন।
ব্লুমবার্গের প্রতিবেদনে আরও বলা হয়, ফেসবুকের নতুন এই পণ্যে একটি ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা সংযুক্ত থাকবে। এছাড়া থাকবে উন্নত ধরনের বিল্ট-ইন-মাইক্রোফোন ও স্পিকার। অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড ব্যবহার করার কথা রয়েছে।
সূত্র: টেক ক্রাঞ্চ
/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম