কঠোর হচ্ছে ফেসবুক

মোখলেছুর রহমান
১৫ আগস্ট ২০১৭, ১৮:২০আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৮:২০

ফেসবুক প্রতারণামূলক বিজ্ঞাপনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে ফেসবুক। বিশ্বের সর্ববৃহৎ এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি যেসব ফেসবুক পেজ বা অ্যাড অ্যাকাউন্ট ভোক্তাদের ধোকা দেওয়ার মাধ্যমে এক পণের কথা বলে অন্য পণ্যের প্রচারণা চালায় তাদের বিরুদ্ধে কঠোর হতে যাচ্ছে।
অনেক ফেসবুক পেজ বা অ্যাড অ্যাকাউন্টে দেখা যায় উপরে ফুলের বিজ্ঞাপনের কথা বলা হলেও ক্লিক করলে সামনে চলে আসে ডায়েট পিলের বিজ্ঞাপন, পেশি বাড়ানোর পণ্যের কথা বলে পর্নোগ্রাফির ওয়েব পেজগুলোতে নিয়ে যায় ভোক্তাদের।
ফেসবুকের মতে এধরনের প্রতারণামূলক প্রচারণা ক্লোকিং নামে পরিচিত। এ পদ্ধতিতে জালিয়াত চক্র একটি বিজ্ঞাপন তৈরি করে এবং বৈধ উপায়ে তা পোস্ট করে। এতে শুধু সাধারণ মানুষই বোকা বনে যায় তা নয়, বরং তা ফেসবুকের অভ্যন্তরীণ বিজ্ঞাপন সরবরাহ ব্যবস্থার অনেক ক্ষতি করে।  ফেসবুক এ ধরনের কিছু কোম্পানিকে বিজ্ঞাপন প্রচার থেকে নিষিদ্ধ করতে যাচ্ছে যাতে তারা ক্লোকিং ব্যবহার করার চেষ্টা করতে না পারে।
ফেসবুকের পণ্য ব্যবস্থাপনা পরিচালক রব লেটেনন বিজনেস ইনসাইডারকে বলেন, ক্লোকিং সমস্যাটি নতুন নয়। তবে এই সমস্যাটি মোকাবেলায় আমরা আরও বেশি জনশক্তি নিয়োগ করছি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে এই জটিল সমস্যাটি মোকাবেলায় সক্ষম করে তুলছি।
তিনি আরও বলেন, এটি পুরো প্রযুক্তি শিল্পের জন্যই একটি দীর্ঘমেয়াদি  সমস্যা। ফেসবুকসহ অন্যান্য ডিজিটাল মিডিয়া কোম্পানির সঙ্গে কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে আমাদের যাতে আমরা ওয়েব জুড়ে ক্লোকিং সমস্যা মোকাবেলা করতে পারি।
সূত্র: বিজনেস ইনসাইডার

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম