‘ফেসবুক গণতন্ত্রের জন্য হুমকি’

দায়িদ হাসান মিলন
২৬ আগস্ট ২০১৭, ১৯:২৫আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ১৯:২৫

জন স্নো ফেসবুক-কে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন খ্যাতিমান ব্রিটিশ সাংবাদিক জন স্নো। সম্প্রতি এডিনবার্গে অনুষ্ঠিত একটি বার্ষিক টিভি ফ্যাস্টিভালে এমন কথা বলেন তিনি। স্নো ১৯৮৯ সাল থেকে চ্যানেল ফোর নিউজের উপস্থাপক হিসেবে কাজ করে আসছেন।
ফ্যাস্টিভালে ৫০ মিনিটের বক্তৃতায় প্রবীণ এ সাংবাদিক বলেন, ‘ভুয়া সংবাদ ছড়ানো প্রতিরোধ করতে ফেসবুক-কে আরও কার্যকরী ভূমিকা পালন করতে হবে।’ এছাড়া প্রকৃত সাংবাদিকতাকে আরও উন্নত স্তরে নিয়ে যেতে উদ্যোগী হতে হবে প্রতিষ্ঠানটিকে। ভুয়া সংবাদ ছড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ফেসবুক গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।’
বর্তমানে ফেসবুকের মাধ্যমে অনেক ভুয়া সংবাদ ছড়িয়ে পড়ছে। ফলে বিশ্বের বিভিন্ন দেশে দেখা দিচ্ছে অস্থিরতা। আর এসব অস্থিরতা ঠেকাতে হিমশিম খাচ্ছে দেশগুলোর কর্তৃপক্ষ। ফলে সমাজে ক্যান্সার ঘটানো ভুয়া নিউজ প্রতিরোধে ফেসবুক কর্তৃপক্ষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
ফেসবুকের সমালোচনা করে স্নো আরও বলেন, ‘সামাজিক এ যোগাযোগ মাধ্যমটি যেকোনও সংবাদকে চ্যালেঞ্জ না করেই তা সবার মধ্যে ছড়িয়ে দেয়। যা মোটেও করা উচিত নয়। প্রতিষ্ঠানটিকে এখনই এসব নিয়ে ভাবতে হবে। এটা আমাদের গণতন্ত্রের জন্য অপরিহার্য।’
এদিকে জন স্নো-এর সমালোচনার জবাবে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, ‘ভুয়া সংবাদ প্রতিরোধে আমরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি প্রকৃত সাংবাদিকতাকে সহযোগিতার লক্ষ্যে এবং আরও ওপরের স্তরে নিয়ে যেতে নানা কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে।’
সূত্র : বিবিসি নিউজ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম