ফেসবুকে সমস্যা

দায়িদ হাসান মিলন
২৭ আগস্ট ২০১৭, ১৯:০৭আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৯:০৭

ফেসবুক গত সপ্তাহে ডাউন থাকার কারণে ফেসবুক ব্যবহার করতে পারেননি বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা। কিছুদিন যেতে না যেতে আবারও একই সমস্যা দেখা দিল। বাংলাদেশসহ ইউরোপের অনেক দেশ, যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও জাপানে শনিবার এ সমস্যা দেখা গেছে।
দেশের অনেক ফেসবুক ব্যবহারকারী জানান, শনিবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে বেশ কয়েকবার ফেসবুকে লগ-ইন করা সম্ভব হয়নি। এ সময় ব্যবহারকারীদের উদ্দেশে একটি ফ্ল্যাশ বার্তায় বলা হয়, ‘ওয়েবসাইট প্রয়োজনীয় তত্ত্বাবধানে রয়েছে।’
এ সময় যারা ফেসবুকে লগ-ইন ছিলেন তারাও স্বাভাবিক কার্যক্রম চালাতে পারেননি। এমনকি তারা লগ-আউটও হতে পারছিলেন না।
শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে এমনটি হয়েছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। ভারতের ফেসবুক ব্যবহারকারীরাও এদিন তাদের স্বাভাবিক কার্যক্রম চালাতে পারেননি বলে পরবর্তীতে অভিযোগ করেছেন।
ইন্টারনেট ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টর জানায়, বেশিরভাগ ব্যবহারকারী সম্পূর্ণ ব্ল্যাক-আউট অবস্থায় ছিলেন। এ সময় তারা ফেসবুকে লাইক, কমেন্ট, শেয়ার, ছবি আপলোড ইত্যাদি কিছুই করতে পারেননি।
বিষয়টি নিয়ে ফেসবুক কর্তৃপক্ষ অনেক অভিযোগ পেয়েছে। সেসব অভিযোগের ভিত্তিতে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সবচেয়ে জনপ্রিয় সামাজিক এ যোগাযোগ মাধ্যমটি।
এদিকে, ফেসবুকের মালিকানাধীন ছবি শেয়ারিং ওয়েবসাইট ইনস্টাগ্রামের বিরুদ্ধেও সাইট ডাউন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম