ক্যান্সার সনাক্ত করবে কলম

মোখলেছুর রহমান
১৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৯

এই সেই কলম বিজ্ঞানীরা এমন একটি কলম তৈরি করেছেন যা সার্জারির সময় মাত্র ১০ সেকেন্ডের মধ্যে ক্যান্সার আক্রান্ত কোষ সনাক্ত করতে সক্ষম। টিউমারকে পুরোপুরি নির্মূল করতে কোন টিস্যুগুলো কাটা উচিত তা দ্রুত নির্ধারণ করার জন্য এই টুলটি ব্যবহার করা যেতে পারে।
‘মাসস্পেক পেন’ নামে পরিচিত এই যন্ত্রটি এখনও পুরোপুরি তৈরি নয়, এখনও এতে কিছু ত্রুটি রয়েছে। তবে এটি বর্তমানে প্রায় ৯৬ শতাংশ নির্ভুলভাবে ক্যান্সার আক্রান্ত ও সুস্থ টিস্যুর মধ্যে পার্থক্য করতে পারে।
ডিভাইসটি তৈরির সঙ্গে জড়িত গবেষক দলটি চলতি সপ্তাহে বিজ্ঞান সাময়িকীকে জানায়, আগামী বছরের শুরুতে এই কলমটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে পারে।
বর্তমানে এ কাজে একজন সার্জনকে বিশ্লেষণের জন্য টিস্যুর নমুনা একটি ল্যাব পাঠাতে হয়। ল্যাবে পরীক্ষার ফল পেতে অনেক সময় লেগে যায়। আবার সার্জারির সময় টিস্যু হিমায়িত করেও বিশ্লেষণ করা যায়, এতে সময় লাগে ১৫ থেকে ২০ মিনিট।
আর এ ক্ষেত্রে দ্রুততর কিন্তু নির্ভুল টুলস অনুসন্ধানের অভিপ্রায়েই টেক্সাসের একদল গবেষক একটি হ্যান্ডহেল্ড কলম তৈরি করেছেন যা মাত্র ১০  সেকেন্ডের মধ্যেই এই প্রক্রয়াটি সম্পন্ন করতে পারবে। এটি এক্ষেত্রে খুব অল্প পরিমাণে পানি ব্যবহার করে।
গবেষকরা ২৫ জন ক্যান্সারাক্রান্ত স্তন, ফুসফুস, থাইরয়েড ও ডিম্বাশয়ের টিস্যুর পাশাপাশি ভালো টিস্যুর নমুনা কলম দিয়ে পরীক্ষা করেন। এতে কলমটি (৯৬ শতাংশ সময়) সঠিক ফল দেয়।
গবেষকরা ২০১৮ সালে অস্ত্রোপচারকালে এটির ব্যবহার শুরু করতে চান।
সূত্র: দ্য ভার্জ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম