হার্টবিট নির্ণয় করবে ড্রোন

দায়িদ হাসান মিলন
২৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৩আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৩

ড্রোন শ্বাস-প্রশ্বাসের গতি-প্রকৃতি ও হার্টবিট নির্ণয় করতে সক্ষম এমন ড্রোন সম্প্রতি সাউথ অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক তৈরি করেছেন। নতুন ধরনের এ যন্ত্রটি মানুষের বেশ কাজে দেবে বলে মনে করছেন গবেষকরা।

এই ড্রোনে বিশেষ অ্যালগরিদমের সঙ্গে রয়েছে ইমেজ প্রসেসিং ইউনিট যা মানুষ নড়াচড়া করলেই গুরুত্বপূর্ণ সংকেত সরবরাহ করতে সক্ষম। গবেষকরা বলছেন, এটা বিভিন্ন নার্সিং হোম, হাসপাতালের ওয়ার্ড কিংবা যুদ্ধ এলাকায় ব্যবহার করা হতে পারে।
ইতিমধ্যে অসাধারণ প্রযুক্তির এ ডিভাইসটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের একজন প্রযুক্তিবিদ ড্রোনটিকে অ্যাখ্যা দিয়েছেন যুগ পরিবর্তনকারী বলে। এখন পর্যন্ত দূর থেকে এটা দিয়ে সফলভাবে হার্টবিট নির্ণয় করা সম্ভব হয়েছে। পরীক্ষা চালানোর সময় ৩ মিটার দূর থেকে মানুষের শ্বাস-প্রশ্বাস এবং হার্টবিটের তথ্য দিয়েছে ড্রোনটি। তবে নির্মাতারা বলছেন, এটা আরও দূর থেকেও সঠিক তথ্য দিতে পারবে।
ড্রোনটি সম্পর্কে বলতে গিয়ে, নির্মাতাদলের উপদেষ্টা অধ্যাপক জয়ন চাহল বলেন, এটা একেকজন মানুষকে আলাদাভাবে পর্যবেক্ষণ করে তাদের হার্টবিটের অবস্থা এবং শ্বাস-প্রশ্বাসের গতি কেমন আছে তা বলে দিতে পারবে।
সূত্র: বিবিসি নিউজ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম