ত্রাণ দেবে রোবট

মোখলেছুর রহমান
০৬ অক্টোবর ২০১৭, ১৮:৪৪আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১৮:৪৪

হোন্ডার নতুন রোবট বিশ্ববিখ্যাত মোটরযান প্রস্তুতকারী কোম্পানি হোন্ডা নতুন রোবট নির্মাণ করেছে যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কাজে সহায়তা করবে। ই২-ডিআর নামের এই রোবট সম্প্রতি কানাডার ভ্যানকুভারে অনুষ্ঠিত আইআরওএস-২০১৭ (ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইন্টেলিজেন্ট রোবটস অ্যান্ড সিস্টেমস)-এ উন্মোচন করা হয়। আইইইই স্পেকট্রামের এক রিপোর্ট অনুযায়ী কোম্পানীটি দুই বছর আগেই এই রোবট তৈরির ঘোষণা দিয়েছিল।

রোবটটি ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে এবং তার হাতটিও সিঁড়ির উপরে ওঠাতে সক্ষম। হোন্ডার ধারণা, রোবটটি বেতার সরঞ্জামের মাধ্যমেই কাজ করতে পারবে।
রোবটটি নিজে নিজেই ঘণ্টায় ২ কিমি হাঁটতে সক্ষম। এটি একটি ২০০ মিমি পাইপের ওপরে উঠতে পারবে এবং ধ্বংসাবশেষের মধ্য দিয়ে হাঁটতেও পারবে। বৃষ্টিতে ভিজেও কাজ করতে পারবে। ই২-ডিআর নামের এই রোবট ১৬৮ সেন্টিমিটার (৫.৫ ফুট) উঁচু। এর ওজন ৮৫ কেজি। এটি মাত্র ২৫ সেমি (৯.৮ ইঞ্চি) পুরু। তাই এটি ৩০ সেমি ছোট ফোকর দিয়েও ঢুকতে পারে। রোবটটি ১০ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস (১৪ থেকে ১০৪ ডিগ্রি ফারেনহাইট)তাপমাত্রায়ও কাজ করতে সক্ষম।
এর মাথায় রয়েছে দুটি লেজার রেঞ্জফিল্ডার, কয়েকটি ক্যামেরা এবং একটি ইনফ্রারেড লাইট প্রজেক্টর। রোবটের হাতে ক্যামেরা এবং একটি থ্রিডি ক্যামেরা আছে যা প্রতিটি হাতের সঙ্গেই সংযুক্ত। হোন্ডা বলছে, এটি একটি প্রোটোটাইপ রোবট। এটিকে আসলে কার্যকর এবং টেকসই করতে আরও অনেক কিছু যোগ করতে হবে।
সূত্র: দ্য ভার্জ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম